প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারত তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। 

সর্দার বল্লভভাই প্যাটেলের পরম্পরাকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সর্দার প্যাটেল ছিলেন ঐক্যবদ্ধ ভারতের মূল চালিকাশক্তি এবং দেশ গঠনের সময়কালে জাতির ভাগ্য গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় ঐক্য, সুশাসন এবং জনসেবার প্রতি সর্দার প্যাটেলের একনিষ্ঠ অঙ্গীকার প্রজন্মর পর প্রজন্ম সকলকে অনুপ্রাণিত করে।   

 

 

সর্দার প্যাটেলের ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করতে দেশবাসীর সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। 

 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,  

“সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারত তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। তিনি ছিলেন ঐক্যবদ্ধ ভারতের মূল চালিকাশক্তি এবং দেশ গঠনের সময়কালে জাতির ভাগ্য গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় ঐক্য, সুশাসন এবং জনসেবার প্রতি সর্দার প্যাটেলের একনিষ্ঠ অঙ্গীকার প্রজন্মর পর প্রজন্ম সকলকে অনুপ্রাণিত করে। তাঁর ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা সকলে সংকল্পবদ্ধ”।   

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Stranded in Tehran, 50 Iranian Sikhs return safely to India

Media Coverage

Stranded in Tehran, 50 Iranian Sikhs return safely to India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 02 অগাস্ট 2026
August 02, 2026

Youth. Manufacturing. Digital Trust. The Three Engines Powering New Bharat Under PM Modi