রোলস-রয়েস-এর সিইও শ্রী তুফান এরগিনবিলজিক আজ নতুন দিল্লিতে শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। শ্রী মোদী বলেছেন, “ভারতে কাজকর্ম বাড়ানো এবং আমাদের উদ্ভাবনীচিন্তাসমৃদ্ধ এবং প্রাণবন্ত যুবসমাজকে অংশীদার করার লক্ষ্যে রোলস-রয়েসের উৎসাহকে আমরা স্বাগত জানাই।”
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
“আজ সকালে রোলস-রয়েসের সিইও শ্রী তুফান এরগিনবিলজিকের সঙ্গে দারুণ বৈঠক হল।
ভারতে কাজকর্ম বাড়ানো এবং আমাদের উদ্ভাবনীচিন্তাসমৃদ্ধ এবং প্রাণবন্ত যুবসমাজকে অংশীদার করার লক্ষ্যে রোলস-রয়েসের উৎসাহকে আমরা স্বাগত জানাই।”
It was wonderful meeting Mr. Tufan Erginbilgic, CEO of Rolls-Royce earlier today.
— Narendra Modi (@narendramodi) February 11, 2026
We welcome Rolls-Royce’s enthusiasm towards scaling up its activities in India and partnering with our innovative and dynamic youth. https://t.co/ZWj3EcQR7c


