প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তাঁর ভাষণে বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের নেতৃত্বে উন্নয়ন অত্যন্ত জরুরী । আজ ভারত গর্বের সঙ্গে বলতে পারে বিশ্বের মধ্যে এদেশেই অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে মহিলা বিমান চালকের সংখ্যা সর্বাধিক । মহিলা বিজ্ঞানীরা চন্দ্রযান মিশনে নেতৃত্ব দিচ্ছেন ।
শ্রী মোদী জানান, মহিলাদের নেতৃত্বে উন্নয়নের প্রসঙ্গটি নিয়ে তিনি জি-২০ সম্মেলনে আলোচনা করেছেন । জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি তাঁর বক্তব্যকে সমর্থন জানায় এবং এর গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে ।
নারী সম্মানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর একটি বিদেশ সফরের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন । সেই সফরে সংশ্লিষ্ট দেশের এক প্রবীণ মন্ত্রী জানতে চান ভারতের মহিলারা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেন কিনা । প্রধানমন্ত্রী জবাবে বলেন, বর্তমানে আমাদের দেশে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত নিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি সংখ্যায় পড়াশুনো করেন । সারা বিশ্ব আমাদের ক্ষমতার দিকে তাকিয়ে রয়েছে ।
The one thing that will take the country forward is women-led development. Today, we can proudly say that India has the maximum number of pilots in civil aviation.
— PIB India (@PIB_India) August 15, 2023
Women scientists are leading the #Chandrayaan mission. The #G20 countries are also recognising the importance of… pic.twitter.com/yjXR697X5T


