প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২-৩ জুলাই ঘানা সফর করবেন। এটি প্রধানমন্ত্রীর প্রথম ঘানা সফর। তিন দশক পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী ঘানা সফরে যাচ্ছেন। সফরকালে ঘানার প্রেসিডেন্টের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আর্থিক, বিদ্যুৎ, প্রতিরক্ষা ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

সফরের দ্বিতীয় পর্বে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী মাননীয় কমলা পার্সদ-বিসেসর-এর আমন্ত্রণে ৩-৪ জুলাই তিনি সেদেশ সফর করবেন। ১৯৯৯ সালের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগো সফরে যাচ্ছেন। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রী মোদী বৈঠক করবেন। সেদেশের সংসদের যৌথ অধিবেশনেও প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারেন। 

সফরের তৃতীয় পর্বে ৪-৫ জুলাই আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাননীয় জেভিয়ার মিলেই-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী সেদেশ সফর করবেন। প্রেসিডেন্ট মিলেইয়ের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, অচিরাচরিত শক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

আর্জেন্টিনা সফর শেষ করে ৫-৮ জুলাই প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট মাননীয় লুই ইনাসিও লুলা দ্য সিলভা'র আমন্ত্রণে তাঁর এই সফর। সেখানে তিনি রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস শীর্ষ বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, বিশ্ব স্বাস্থ্য, আর্থিক সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন শ্রী মোদী। এই শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হতে পারেন। প্রধানমন্ত্রী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট লুলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, বিদ্যুৎ, মহাকাশ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং মানুষে মানুষে পারস্পরিক যোগাযোগ সহ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে। 

তাঁর সফরের শেষ পর্বে নামিবিয়া-র প্রেসিডেন্ট মাননীয় ডঃ নেতুম্বো নান্দি-নাদাইতওয়াহ-এর আমন্ত্রণে ৯ জুলাই প্রধানমন্ত্রী সেদেশ সফরে যাবেন। প্রধানমন্ত্রী মোদীর এটিই প্রথম নামিবিয়া সফর। সফরকালে নামিবিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। নামিবিয়ার সংসদেও প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারেন।  

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 সেপ্টেম্বর 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership