ফ্রান্সের রাষ্ট্রপতি মহামান্য মিঃ ইমানুয়েল ম্যাক্রঁর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩–১৪ জুন ২০২৬ (নিস), ১৬–১৯ জুন ২০২৬ (এভিয়ান ও প্যারিস) ফ্রান্স সফর করবেন। পাশাপাশি তিনি ১৪–১৬ জুন ২০২৬ পর্যন্ত স্লোভাকিয়া সফরও করবেন।

সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ১৪ জুন নিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় নেতা ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় বিশদে পর্যালোচনা করবেন। চলতি বছরের শুরুতে এই সম্পর্ককে বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হয়েছে। নিসে দুই নেতা যৌথভাবে ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন, যেখানে ভারত, ফ্রান্স ও অন্যান্য দেশের শীর্ষ উদ্ভাবনী স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলি অংশ নেবে। ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান দুই দেশের মধ্যে উদ্ভাবনী সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

সফরের দ্বিতীয় পর্যায়ে স্লোভাক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য মিঃ রবার্ট ফিকোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪–১৬ জুন ২০২৬ পর্যন্ত স্লোভাকিয়া সফর করবেন। ১৯৯৩ সালে স্লোভাকিয়ার স্বাধীনতার পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই হবে প্রথম  সফর। এই সফরটি ২০২৫ সালের এপ্রিল মাসে ভারতের রাষ্ট্রপতির স্লোভাকিয়া সফর এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে AI Impact Summit উপলক্ষে স্লোভাক রাষ্ট্রপতি মিঃ পিটার পেলেগ্রিনির ভারত সফরের পর অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করবেন।  তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল ও রেল উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-স্লোভাক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার জন্যে ভারতের অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করবে।

সফরের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ১৬–১৭ জুন ২০২৬ ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে তিনি G7 দেশগুলির নেতা, আমন্ত্রিত অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। আলোচনার বিষয়গুলির মধ্যে থাকবে—

নতুন অংশীদারিত্ব গঠন ও আন্তর্জাতিক সংহতি পুনর্গঠন
সবার জন্য ভারসাম্যপূর্ণ, যৌথ  ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি পুনরুজ্জীবিত করা
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নিরাপদ, দ্রুত ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করা। সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ১৮ জুন ২০২৬ প্যারিস সফর করবেন। সেখানে তিনি আরও কিছু দ্বিপাক্ষিক কর্মসূচিতে অংশ নেবেন এবং ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ শীর্ষ সম্মেলন VivaTech Summit-এ যোগ দেবেন। তিনি প্যারিসে বসবাসকারী  ভারতীয়দের উদ্দেশেও ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আসন্ন ইউরোপ সফর ফ্রান্স, স্লোভাকিয়া এবং G7-এর সঙ্গে ভারতের অংশীদারিত্বকে আরও গভীর করবে। G7 সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দক্ষিণী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে ভারতের অবস্থানকে তুলে ধরবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের ভূমিকাকে আরও শক্তিশালী করবে।
‘ভারত ইনোভেটস’ এবং VivaTech Summit-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ভারতকে উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং উদ্যোক্তা ক্ষেত্রের একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তুলে ধরবে। এটি ভারত, ফ্রান্স এবং ইউরোপীয় প্রযুক্তি ব্যবস্থার মধ্যে নতুন অংশীদারিত্ব তৈরিতে সহায়ক হবে। এই সফর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বৃহত্তর কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Two-wheeler retail sales up 19.7 percent in August

Media Coverage

Two-wheeler retail sales up 19.7 percent in August
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 7 সেপ্টেম্বর 2026
September 07, 2026

Vasudhaiva Kutumbakam in Action: Tech Hub, Border Villages, Global Leadership by PM Modi