জম্মু-কাশ্মীরে তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করা আমাদের অন্যতম লক্ষ্য: প্রধানমন্ত্রী
জম্মু-কাশ্মীর যাতে একটি নির্বাচিত সরকার পায়, তার জন্য পুনর্বিন্যাসের কাজ দ্রুত গতিতে করা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক করেছেন। একটি উন্নত ও প্রগতিশীল  জম্মু-কাশ্মীর গড়ার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে সর্বস্তরের বিকাশ সুনিশ্চিত হবে।

বৈঠকের পর একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সার্বিক বিকাশকে ত্বরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উন্নত ও প্রগতিশীল জম্মু-কাশ্মীর গড়ে তোলা সুনিশ্চিত হবে। 

জম্মু-কাশ্মীরে তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করা আমাদের মূল লক্ষ্য। এই অঞ্চলের দায়িত্ব একটি নির্বাচিত সরকারকে দেওয়ার জন্য আসন পুনর্বিন্যাসের কাজ দ্রুত গতিতে চলছে। এর ফলে জম্মু-কাশ্মীরে বিকাশ ত্বরান্বিত হবে। 

সকলের সঙ্গে এক টেবিলে বসে মতবিনিময় করাই আমাদের গণতন্ত্রের মূল শক্তি। আমি, জম্মু-কাশ্মীরের নেতৃবৃন্দকে জানিয়েছি যে, যুব সম্প্রদায় সহ জনসাধারণ এই অঞ্চলের রাজনীতিতে নেতৃত্বদান করবে এবং তাদের চাহিদা পূরণ নিশ্চিত করবে। ”

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India launches $1.5 billion maritime insurance pool, issues first covers

Media Coverage

India launches $1.5 billion maritime insurance pool, issues first covers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 মে 2026
May 13, 2026

Leadership That Leads by Example: PM Modi's Push for Mindful Growth, Innovation & Infrastructure