Building high-quality infrastructure is about empowering people: PM
Over the past 12 years, the Central Government has invested heavily in Tamil Nadu’s highways, improving pilgrim travel and easing farm and marine produce transport: PM
Over the last decade, Indian Railways has transformed into a modern, efficient and people-centric transport system, and this transformation is visible in Tamil Nadu: PM
It is a matter of pride that our vision of ‘Make in India’ is boosting self-reliance and creating jobs for our youth: PM
The Union budget positions Tamil Nadu as part of the Rare Earth Corridors, promoting advanced manufacturing, research and technology development: PM
Our collective goal is a developed Tamil Nadu for developed India: PM

শ্রী আর এন রবি, এল মুরুগান, এডাপাড্ডি, কে. পালানিস্বামী, নাইনার নগেন্দ্রন, ই ভি ভেলু, তামিলনাড়ুর আমার প্রিয় ভাই-বোনেরা, নমস্কার! 

মাদুরাই-এর পবিত্র ঐতিহাসিক শহরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। মীনাক্ষী আম্মান এবং ভগবান সুন্দরেশ্বর-কে আমি প্রণাম জানাই। আজকের অনুষ্ঠান তামিলনাড়ুর উন্নয়ন যাত্রায় এক গর্বিত অধ্যায়। ৪,৪০০ কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেছি। এইসব প্রকল্প যোগাযোগ ব্যবস্থার রূপান্তর ঘটাবে, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ও জীবনধারণে পরিবর্তন আনবে। কৃষকদের বাজারে পৌঁছোতে উন্নত সড়ক, তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য পর্যটনের স্বাচ্ছন্দ্য, ব্যবসার স্বার্থে দ্রুত পরিবহণ এবং জনসাধারণের সশক্তিকরণে উচ্চমানের পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। 

 

বন্ধুগণ, 

বিগত ১২ বছর ধরে ভারত সরকার তামিলনাড়ুর মহাসড়ক পরিকাঠামো উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে। ২০১৪ সাল থেকে এখানে চার হাজার কিলোমিটারের বেশি মহাসড়ক নির্মিত হয়েছে। আজ আমি খুশি, আরও দুটি প্রধান মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। প্রথমটি হল, মারাক্কানাম-পুদুচেরি বিভাগে চার লেন বিশিষ্ট মহাসড়ক নির্মাণে ২১০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হচ্ছে। এতে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী পর্যটন, বাণিজ্য এবং অর্থনীতি শক্তিশালী হবে। দ্বিতীয়ত, পারামাকুডি-রামানাথাপুরম বিভাগে চার লেনের মহাসড়ক নির্মিত হবে। এই প্রকল্পে ১৮০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে। এরফলে রামেশ্বরম এবং ধনুষ্কডির মতন জায়গায় যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এতে তীর্থযাত্রীদের ভ্রমণ স্বাচ্ছন্দ্য এবং কৃষিপণ্য ও সামুদ্রিক পণ্যের চলাচল অনেক সুবিধাজনক হয়ে উঠবে। 

বন্ধুগণ,

বিগত এক দশকে ভারতীয় রেলে ঐতিহাসিক রূপান্তর ঘটেছে। এটি এখন আধুনিক, সক্ষম এবং জন কেন্দ্রিক পরিবহণ ব্যবস্থা হয়ে উঠেছে। তামিলনাড়ুতে এই পরিবর্তন প্রত্যক্ষ করা যাচ্ছে। কেন্দ্রে বর্তমান সরকার আসার পর থেকে তামিলনাড়ুতে রেল বাজেট বরাদ্দ প্রায় ৯ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে গড় রেল বরাদ্দ ছিল ৮৮০ কোটি টাকা। কিন্তু ২০২৬-২০২৭ অর্থবছরে এই বাজেট বরাদ্দ বাড়িয়ে ৭,৬০০ কোটি টাকা করা হয়েছে। 

 

তামিলনাড়ুতে ১,৩০০ কিলোমিটারেরও বেশি নতুন রেললাইন স্থাপন করা হয়েছে। ৯৭ শতাংশ বৈদ্যুতিকিকরণ সম্পূর্ণ হয়েছে। কয়েকশো উড়ালপুল এবং আন্ডারপাসে নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধার সম্প্রসারণ ঘটেছে। গত বছর তামিলনাড়ুতে নতুন পাম্বান সেতু উদ্বোধনের সৌভাগ্য হয়েছে আমার। এটা দেশের প্রথম ভার্টিকাল লিফ্ট সমুদ্র সেতু যা কারিগরি নৈপুণ্যের এক প্রতীক। এই সেতু তামিলনাড়ুতে পর্যটক আকর্ষণের এক মূল কেন্দ্র হয়ে উঠেছে। 

 
বন্ধুগণ,

৯টি বন্দে ভারত ট্রেন এবং ৯টি অমৃত ভারত তামিলনাড়ুর জনসাধারণের নানা উপকারে লেগেছে। এই উচ্চগতি সম্পন্ন ট্রেনগুলির কামরা চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ স্বনির্ভরতার প্রসার ঘটানোর পাশাপাশি যুবসম্প্রদায়ের কর্মসংস্থানে অগ্রণী ভূমিকা নেওয়া আমাদের কাছে গর্বের বিষয়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের ৭৭টা রেল স্টেশনের আধুনিকীকরণ হচ্ছে। স্বাচ্ছন্দ্য বিধান, যাত্রী সুবিধা এবং স্থানীয় পরিচিতিকে এইসব স্টেশনে তুলে ধরা হচ্ছে। আমরা তামিলনাড়ুতে আজ ৮টি নতুন করে ঢেলে সাজানো রেল স্টেশনের উদ্বোধন করছি। চেন্নাই বিচ-চেন্নাই ইগমোর চতুর্থ লাইন চেন্নাইয়ের হাজার হাজার নিত্যযাত্রীর সুবিধাবিধান করবে। কুম্বাকোনাম, এয়ারকাড, ভেল্লোরে আকাশবাণীর নতুন এফএম রিলে ট্রান্সমিটারে উদ্বোধন করতে পেরে আমি খুশি। এইসব রেডিও স্টেশনগুলি আজ থেকে আপনাদের সেবায় উৎসর্গীকৃত হল। 

 

বন্ধুগণ,

তামিলনাড়ুতে বিগত দশকের তুলনায় পরিকাঠামো ক্ষেত্রে অর্থলগ্নি ৩ গুণ হয়েছে এবং ২০২৬-এর বাজেটে তামিলনাড়ুর ওপর জোর দেওয়া হয়েছে। এই বাজেটে আমরা বেঙ্গালুরু-চেন্নাই এবং চেন্নাই-হায়দ্রাবাদ বুলেট ট্রেন করিডোরের প্রস্তাব করেছি। সমগ্র এলাকার অর্থনীতিতে এগুলি বৈপ্লবিক রূপান্তর ঘটাবে। বিরল মৃত্তিকা করিডোরের অংশ হিসেবে এই বাজেটে তামিলনাড়ুকে জায়গা করে দেওয়া হয়েছে। এতে উন্নত নির্মাণ, গবেষণা এবং প্রযুক্তি উন্নয়নের প্রসার ঘটবে। 

  
বন্ধুগণ,

তামিলনাড়ুর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আদিচানাল্লুরের ঐতিহাসিক স্থলকে বৈশ্বিক ঐতিহ্য স্থল হিসেবে গড়ে তোলা হচ্ছে। লেক পুলিকাট এবং পধিগাই মালাই-কে জুড়ে পরিবেশ পর্যটনের উদ্যোগ স্বাভাবিক পরিবেশ ব্যবস্থাকে সংরক্ষণের পাশাপাশি অনেক নতুন কর্মসংস্থানের সুযোগ গড়ে তুলবে। নির্মাণ কাজের প্রসারের স্বার্থে দেশজুড়ে দুশো শিল্প করিডোরকে চিহ্নিত করা হয়েছে এবং আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আমরা জানি যে তামিলনাড়ুতে অনেক শিল্প রয়েছে ফলে এই প্রকল্প এখানকার যুবসম্প্রদায়ের স্বার্থপূরণ করবে।

 

বন্ধুগণ,

২০৪৭-এর মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে প্রত্যেক ভারতীয় অনুপ্রাণিত। জাতির ভাগ্য নির্ণয়ে তামিলনাড়ু নির্ণায়ক ভূমিকা পালন করবে। আমাদের সংঘবদ্ধ প্রয়াস হল, উন্নত ভারতের স্বার্থে উন্নত তামিলনাড়ু গড়ে তোলা। রাজ্যের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য পূরণে কেন্দ্র সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Indian economy set for robust growth, stronger markets after May 1: WTC

Media Coverage

Indian economy set for robust growth, stronger markets after May 1: WTC
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 এপ্রিল 2026
April 22, 2026

One Nation, One Vision: PM Modi Delivers Healthcare Revolution, Security Revenge & Economic Self-Reliance