প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রধানমন্ত্রী বেনেট'এর কোভিড-১৯ ধরা পরার পর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শ্রী মোদী শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ইসরায়েলে সাম্প্রতিক সন্ত্রাস হামলায় প্রাণহানির জন্যও শোক প্রকাশ করেছেন।
উভয় নেতা ইউক্রেনের পরিস্থিতি সহ সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা চলতি দ্বিপাক্ষিক সহযোগিতার উদ্যোগও নিয়েও পর্যালোচনা করেন।
পূর্ব নির্ধারিত দিনে ভারত সফরে আগত ইসরায়েলের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগ্রহী বলেও জানান শ্রী মোদী।


