শ্রী অলোক মেহতা আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে তাঁর ইংরেজিতে লেখা "রিভোল্যুশনারি রাজ: নরেন্দ্র মোদীস টুয়েন্টি ফাইভ ইয়ার্স" বইয়ের প্রথম কপি উপহার দিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন,
"শ্রী অলোক মেহতার সঙ্গে দেখা করে এবং তাঁর রচিত গ্রন্থের একটি কপি পেয়ে আনন্দিত হয়েছি।"
@alokmehtaeditor
Glad to have met Shri Alok Mehta and received a copy of his work. @alokmehtaeditor https://t.co/mqN87FNdB7
— Narendra Modi (@narendramodi) December 27, 2025


