প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদের উভয় কক্ষে শান্তি বিল পাশ হওয়াকে স্বাগত জানিয়েছেন এবং ভারতের প্রযুক্তির মানচিত্রে একে এক উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে চিহ্নিত করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“সংসদের উভয় কক্ষে শান্তি বিল পাশ হওয়া আমাদের প্রযুক্তির ক্ষেত্রে এক রূপান্তরমূলক মুহূর্ত। যে সব সাংসদ এই বিলকে সমর্থন জানিয়েছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই। সুরক্ষিত এআই ব্যবস্থা থেকে পরিবেশ-বান্ধব উৎপাদন, ভবিষ্যতে পরিবেশ-বান্ধব শক্তির বিকাশে ভারত দেশ ও বিশ্বে নির্ণায়ক ভূমিকা নেবে। বেসরকারি ক্ষেত্র এবং আমাদের তরুণদের সামনে এটি অনেক সম্ভাবনার পথ খুলে দেবে। ভারতে বিনিয়োগ, উদ্ভাবন ও নির্মাণের ক্ষেত্রে এটাই আদর্শ সময়।"
The passing of the SHANTI Bill by both Houses of Parliament marks a transformational moment for our technology landscape. My gratitude to MPs who have supported its passage. From safely powering AI to enabling green manufacturing, it delivers a decisive boost to a clean-energy…
— Narendra Modi (@narendramodi) December 18, 2025


