দেশের দিল্লী, মুম্বাই, আমেদাবাদ, বারাণসীর মতো কলকাতা শহরেও ঐতিহ্যবাহী ভবন চত্ত্বরে কালচারাল স্পেস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই কলকাতা শহরে ৪টি ঐতিহ্যবাহী ভবন রয়েছে। সেগুলি হল- ওল্ড কারেন্সি বিল্ডিং, বেলভেডিয়ার হাউস, মেটকাফে হাউস এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই ঐতিহ্যবাহী ভবনের গ্যালারিগুলি সংস্কারের কাজ চলছে এবং পুরনো গ্যালারিগুলির প্রদর্শনীগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ৪টি ঐতিহ্যবাহী ভবন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান ডেভলমেন্ট অফ মিউজিয়াম অ্যান্ড কালচারাল স্পেস-এর কার্যনির্বাহী আধিকারিক শ্রী রাঘবেন্দ্র সিং।

    ওল্ড কারেন্সি বিল্ডিং-এর এক এবং দ্বিতলে পুরনো পলেস্তারা সরিয়ে নতুনভাবে করা হয়েছে। অভ্যন্তরের দেওয়ালে ক্ষতিগ্রস্ত চুন, সুড়কি, প্লাস্টার বদলে ফেলা হয়েছে। সেখানে চুন, সুড়কির প্লাস্টার করা হয়েছে। ভবনের জানলা ও দরজা বহুস্তর যুক্ত রঙের প্রলেপ সরিয়ে নতুন রঙ করা হয়েছে। কাঠের তৈরি তিনটি সংস্কার করে সেগুলি সংস্কার করা হয়েছে। যেখানে যেখানে জানলায় কাঁচ ছিলনা সেখানে কাঁচ বসানো হয়েছে। মেঝেতে বসানো মারবেল আরও উজ্জ্বল করে তোলা হয়েছে। বিদ্যুতায়নের কাজও করা হয়েছে। এই ভবনে তিন শতাব্দীর শিল্প সংস্কৃতির নিদর্শন রয়েছে। ‘ঘরে বাইরে-দ্যা হোম, দ্যা অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এক প্রদর্শনীর মাধ্যমে তৎকালীন শতাব্দীর বাংলার শিল্পকলা সমৃদ্ধির ঐতিহ্য ও নৈপুণ্য তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীটি ১৩টি ভাগে ভাগ করা হয়েছে। সেখানে প্রায় ৫০০-টির মতো শিল্পকর্ম রয়েছে, যারমধ্যে সাড়ে চারশোটি শিল্পকর্ম এডিজি থেকে সংগৃহীত এবং ২০টি দিল্লীর ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট থেকে সংগ্রহ করা হয়েছে।

বেলডেভিয়ার এস্টেটটি প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সিপিডাব্লুডি সংস্কারের কাজ করেছে। ভারতের পুরাতত্ব সর্বেক্ষণ মেটকাফে হাউসটি সর্বেক্ষণের কাজ করেছে। একইসঙ্গে ভারতের পুরাতত্ব সর্বেক্ষণের কলকাতা শাখা কলকাতা এবং তার ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করেছে।

ভেক্টোরিয়া মেমোরিয়াল হলে গ্যালারির আধুনিকীকরণের কাজ চলছে এরজন্য ৫৯ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। এই হলের ৭টি গ্যালারি সংস্কারের পর উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে।

 

 

 

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves

Media Coverage

Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 26 অগাস্ট 2026
August 26, 2026

Accountability Meets Ambition: Record Low NPAs, Record Defence Output, Record Digital Adoption Under the Leadership of PM Modi