প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮% করার জন্য তিনি ১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।
এক্স বার্তায় শ্রী মোদী বলেছেন :
“আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। ভারতীয় পণ্যগুলির ওপর শুল্ক এবার কমে ১৮% হল। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্বের দুই বৃহত্তম গণতন্ত্র এবং দুই বৃহত্তম অর্থনীতি যদি একযোগে কাজ করে, তখন তা দু-দেশের মানুষের কল্যাণে আসে এবং পারস্পরিক স্বার্থযুক্ত সহযোগিতার ব্যাপক ক্ষেত্র তৈরি হয়।
বিশ্বজনীন শান্তি, সুস্থিতি ও সমৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির লক্ষ্যে তাঁর প্রয়াসকে ভারত সর্বতোভাবে সমর্থন করে।
তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।”
@POTUS
@realDonaldTrump
Wonderful to speak with my dear friend President Trump today. Delighted that Made in India products will now have a reduced tariff of 18%. Big thanks to President Trump on behalf of the 1.4 billion people of India for this wonderful announcement.
— Narendra Modi (@narendramodi) February 2, 2026
When two large economies and the…


