প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহর্ষি দয়ানন্দ সরস্বতী জি-র জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। শ্রী মোদী বলেছেন যে, তিনি শিক্ষার প্রসারে অতুলনীয় অবদান রেখেছেন শুধু তাই নয়, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে সমৃদ্ধ করতেও অবদান রেখেছেন। শ্রী মোদী আরও বলেছেন, “সামাজিক সংস্কারের জন্য তাঁর প্রয়াস চিরকাল দেশের মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:
“মা ভারতীর সেবায় আজীবন সমর্পিত থাকা মহর্ষি দয়ানন্দ সরস্বতী জি-কে তাঁর জয়ন্তীতে সাদর শ্রদ্ধাঞ্জলি। তিনি শিক্ষার প্রসার করার পাশাপাশি ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরাকে সমৃদ্ধ করতে অতুলনীয় অবদান রেখেছেন। সামাজিক সংস্কারে তাঁর প্রয়াস দেশবাসীর জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”
मां भारती की सेवा में आजीवन समर्पित रहे महर्षि दयानंद सरस्वती जी को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। उन्होंने शिक्षा को बढ़ावा देने के साथ-साथ भारतीय संस्कृति और परंपरा की समृद्धि के लिए अतुलनीय योगदान दिया। सामाजिक सुधार के उनके प्रयास देशवासियों के लिए प्रेरणापुंज बने…
— Narendra Modi (@narendramodi) February 12, 2026


