আমার বন্ধু প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আমি আজ  এক সরকারি সফরে মালয়েশিয়ায় যাচ্ছি।

সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও মালয়েশিয়ার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক দৃঢ়ভাবে এগিয়েছে। আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা এবং আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আরও বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আরও নিবিড় করার , আমাদের অর্থনৈতিক ও উদ্ভাবনী অংশীদারিত্ব বৃদ্ধি করার এবং নতুন ক্ষেত্রে আমাদের সহযোগিতা সম্প্রসারণের দিকে লক্ষ্য রাখব।

আমি মালয়েশিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে দেখা করতেও আগ্রহী। প্রায় ত্রিশ লক্ষেরও বেশি ভারতীয় সেদেশে বসবাস করেন। এই সংখ্যা বিশ্বের বৃহত্তম ভারতীয় প্রবাসীদের মধ্যে অন্যতম। মালয়েশিয়ার অগ্রগতিতে তাদের অপরিসীম অবদান এবং আমাদের দুই দেশের মধ্যে একটি জীবন্ত সেতু হিসেবে তাদের ভূমিকা আমাদের ঐতিহাসিক বন্ধুত্বের ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত প্রদান করে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India-EU trade pact to better tech access

Media Coverage

India-EU trade pact to better tech access
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Nagaland meets Prime Minister
March 24, 2026