PM to Inaugurate and Lay Foundation Stone for two National Highway Projects worth around Rs. 3,200 Crore in West Bengal
PM to inaugurate 66.7 km long 4-Laning of Barajaguli - Krishnanagar Section of NH-34 in Nadia district
PM to lay the foundation stone for the 4-laning of the 17.6 km long Barasat-Barajaguli Section of NH-34 in North 24 Parganas district
Projects will serve as a vital connecting link between Kolkata and Siliguri

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। সকাল ১১টা নাগাদ নদীয়া জেলার রানাঘাটে তিনি জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। 


প্রধানমন্ত্রী প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকার ২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে ৬৬.৭ কিলোমিটার দীর্ঘ বড় জাগুলিয়া-কৃষ্ণনগরের মধ্যে সংযোগকারী চার লেনের রাস্তার উদ্বোধন করবেন তিনি।

 অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে বড় জাগুলিয়া পর্যন্ত ১৭.৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তারও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 

কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এই ২টি প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে, যাতায়াতের সময় প্রায় ২ ঘন্টা কমবে এবং যান চলাচল আরও মসৃণ ও দ্রুতগতির হবে। সেইসঙ্গে, কলকাতার সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলির যোগাযোগের ক্ষেত্রেও এই প্রকল্প বিশেষ ভূমিকা নেবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending

Media Coverage

Centre releases Rs 1.09 lakh crore tax devolution; Uttar Pradesh gets biggest share to accelerate development spending
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Governor of Jharkhand meets Prime Minister
August 03, 2026