PM to inaugurate, dedicate to the Nation and lay the foundation stone of various development projects worth over Rs. 2,700 crore in Puducherry
Projects aimed at strengthening infrastructure, urban services, industrial development, education, healthcare and sustainable growth in Puducherry
PM to inaugurate, dedicate to nation and lay the foundation stone and inaugurate infrastructure projects worth over Rs. 4,400 crore in Madurai
PM to lay the foundation stone for four-laning of Marakkanam–Puducherry Section of NH-332A and the Paramakudi–Ramanathapuram Section of NH-87
PM to inaugurate 8 redeveloped railway stations in Tamil Nadu and dedicate to the nation Chennai Beach–Chennai Egmore 4th Line
PM to perform darshan and pooja at Arulmigu Subramaniyaswamy Temple at Tirupparankundram

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১লা মার্চ তামিলনাড়ু ও পুদুচেরি সফরে যাবেন। রাজস্থান ও গুজরাট সফরের পর আগামীকাল রাত ৯টা নাগাদ তিনি চেন্নাই পৌঁছোবেন। 

১লা মার্চ বেলা ১১টা ৪৫ নাগাদ প্রধানমন্ত্রী পুদুচেরিতে ২,৭০০ কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি সেখানে একটি জনসভাতেও ভাষণ দেবেন। 


এরপর প্রধানমন্ত্রী মাদুরাই যাবেন সেখানে তিনি ৪,৪০০ কোটি টাকারও বেশি বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।একটি জনসভাতেও ভাষণ দেবেন তিনি। বেলা ৪টে নাগাদ প্রধানমন্ত্রী তিরুপুরনকুন্দ্রামে আরুলমিগু সুব্রক্ষ্মণ্যস্বামী মন্দিরে পুজার্চনায় যোগ দেবেন। 

পুদুচেরিতে পরিকাঠামোকে শক্তিশালী করা, শহরের পরিষেবা বৃদ্ধি, শিল্পোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সেখানকার সুস্থায়ী বিকাশে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্তর স্থাপন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। 

পিএম ই-বাস সেবা উদ্যোগের অঙ্গ হিসেবে ই-বাস পরিষেবা চালু করবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে স্মার্ট সিটি মিশনের অধীন উদ্যোগ এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীদের জন্য আশ্রয় গড়ে তোলা, নিকাশি ব্যবস্থা এবং নলবাহিত পরিশ্রুত পাণীয় জল সরবরাহ প্রকল্পেরও তিনি সূচনা করবেন। জিমপার রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের আধুনিকীকরণ, পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যানেক্স বিল্ডিং, হোস্টেল এবং লেকচার হলের উদ্বোধন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রকে উন্নত করতে একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন। 

প্রধানমন্ত্রী মাদুরাই-এ জাতীয় সড়ক উন্নয়ন সহ একগুচ্ছ রেল প্রকল্পেরও সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পে নতুন করে গড়ে তোলা ৮টি রেল স্টেশনের তিনি উদ্বোধন করবেন। চেন্নাই মফস্বল এলাকায় রেল সংযোগ সম্প্রসারণে চেন্নাই বিচ, চেন্নাই এগমোর চতুর্থ রেল লাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এতে এলাকায় রেল ও পণ্য চলাচল বৃদ্ধি পাবে। সেইসঙ্গে অফিসের নিত্যযাত্রী এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে যুক্তরাও উপকৃত হবেন। 

তামিলনাড়ুতে সম্প্রচার পরিষেবার উন্নতি সাধনে প্রধানমন্ত্রী কুম্বাকোন্নাম, ইয়ারকাড এবং ভেলোরে ৩টি নতুন আকাশবাণী এফএম রিলে ট্রান্সমিটারের উদ্বোধন করবেন। এই ট্রান্সমিটারগুলি আঞ্চলিক কভারেজের প্রসার ঘটাবে সেইসঙ্গে বিঘ্নহীন এফএম সম্প্রচার নিশ্চিত করবে। রাজ্যে নানাবিধ জেলা জুড়ে জন সম্প্রচারের সুযোগ এরফলে বৃদ্ধি পাবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
As Naxalism ends in Chhattisgarh, village gets tap water for first time

Media Coverage

As Naxalism ends in Chhattisgarh, village gets tap water for first time
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 এপ্রিল 2026
April 13, 2026

Nari Shakti, 7% Growth & Global Respect: PM Modi Leadership Formula India is Celebrating