On the occasion of 300th birth anniversary of Lokmata Devi Ahilya Bai Holkar, PM to participate in Lokmata Devi Ahilyabai Mahila Sashaktikaran Mahasammelan in Bhopal
In a boost to last mile air connectivity in the region, PM to inaugurate Datia and Satna airports
PM to also inaugurate passenger services on Super Priority Corridor of the Yellow Line of Indore Metro

লোকমাতা দেবী অহল্যা বাঈ হোলকার-এর ৩০০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১ মে মধ্যপ্রদেশ সফর করবেন। তিনি সকাল ১১.১৫ মিনিটে ভোপালে লোকমাতা দেবী অহল্যা বাঈ মহিলা স্বশক্তিকরণ মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী ভোপালে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন। 

 

প্রধানমন্ত্রী মহাসম্মেলনে অংশ নিয়ে লোকমাতা দেবী অহল্যা বাঈ-এর উৎসর্গীকৃত একটি স্বারক ডাকটিকিট এবং বিশেষ মুদ্রা প্রকাশ করবেন। ৩০০ টাকার এই বিশেষ মুদ্রায় অহল্যা বাঈ হোলকার-এর প্রতিকৃতি থাকবে। উপজাতি, লোকসংস্কৃতি এবং ঐতিহ্যবাহী শিল্পে অবদান রাখার জন্য একজন মহিলা শিল্পীকে জাতীয় দেবী অহল্যা বাঈ পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী। 

 

শেষপ্রান্তে থাকা মানুষের কাছে বিমান যোগাযোগের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দাতিয়া ও সাতনা বিমানবন্দরের উদ্বোধন করবেন, যা বিন্ধ্য অঞ্চলে শিল্প, পর্যটন, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার জন্য নতুন সুযোগসুবিধার সূচনা করবে। 

 

শহরগুলিতে ভ্রমণ পরিকাঠামো উন্নত করার প্রতিশ্রুতি অনুসারে প্রদানমন্ত্রী ইন্দোর মেট্রোর ইয়েলো লাইনের সুপার প্রায়োরিটি করিডরে যাত্রী পরিষেবার সূচনা করবেন। আশা করা যাচ্ছে এরফলে যানজট ও দূষণ হ্রাস পাবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াতের সুযোগ পাবেন। 

 

প্রধানমন্ত্রী ৪৮০ কোটি টাকারও বেশি মূল্যের ১,২৭১টি অটল গ্রাম সুশাসন ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তির অর্থ প্রদান করবেন। এই ভবনগুলি গ্রাম পঞ্চায়েতগুলিকে স্থায়ী পরিকাঠামো তৈরিতে সুবিধা করে দেবে। ফলে তাদের প্রশাসনিক কার্যকলাপ পরিচালনা, সভা এবং রেকর্ড সংরক্ষণে সাহায্য করবে।  

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Nepal praises India's efforts in times of crisis; calls PM Modi 'exceptionally generous'

Media Coverage

Nepal praises India's efforts in times of crisis; calls PM Modi 'exceptionally generous'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 30 অগাস্ট 2026
August 30, 2026

Tiranga in Tashkent, Relief in Nepal: Soft Power Meets First Responder

Vocal for Local, Nari Shakti, Real Heroes: Mann Ki Baat’s Atmanirbhar Hour