প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ই ডিসেম্বর কচ্ছের ধোরদো সফর করবেন এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে : জলকে লবন মুক্ত করার প্রকল্প, মিশ্র পুনর্নবীকরণয়োগ্য জ্বালানী পার্ক, সম্পূর্ণ স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং প্ল্যান্ট। গুজরাটের মুখ্যমন্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি হোয়াইট রণ ঘুরে দেখবেন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।

গুজরাটের বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল রয়েছে। এখানে সমুদ্রের জলকে পানীয় জলে পরিণত করার জন্য লবণ মুক্ত করণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের অঙ্গ হিসেবে কচ্ছের মান্ডভিতে এই প্ল্যান্ট গড়ে উঠবে। এই লবণ মুক্ত করার প্ল্যান্টে প্রতিদিন ১০ কোটি লিটার জল পরিশোধিত হবে। এর ফলে নর্মদা গ্রিড, সৌনি নেটওয়ার্ক এবং বর্জ্য জলের পুর্নব্যবহারের পরিকাঠামোয় সুবিধে হবে। দেশে স্থিতিশীল ও স্বল্প মূল্যের জল সম্পদের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মুন্দ্রা, লাখপত, আবদাসা ও নাখাত্রানা তালুকে প্রায় ৮ কোটি মানুষ এখান থেকে লবণ মুক্ত জল পাবেন। এর ফলে উজানের ভাচাউ, রাপার ও গান্ধীধাম জেলায় অতিরিক্ত জল পাঠানো যাবে। দাহেজ (দৈনিক ১০ কোটি লিটার), দ্বারকা (দৈনিক ৭ কোটি লিটার), ঘোঘা ভাবনগর (দৈনিক ৭ কোটি লিটার) এবং গির সোমনাথ (দৈনিক ৩ কোটি লিটার) লবণ মুক্ত করার প্ল্যান্টগুলির সঙ্গে এই প্ল্যান্টটিও পানীয় জল সরবরাহ করবে।

গুজরাটের কচ্ছ জেলার ভিঘাকোট গ্রামে মিশ্র পুনর্নবীকরণযোগ্য জ্বালানী পার্কটি দেশের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে চলেছে। এখান থেকে ৩০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদিত হবে। ৭২,৬০০ হেক্টর জমিতে তৈরি হওয়া এই পার্কে সৌরশক্তি ও বায়ুশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে।

কচ্ছের আন্জারে সরহদ ডেয়ারীতে প্রধানমন্ত্রী একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় দুগ্ধ প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্ল্যান্টটি ১২১ কোটি টাকা ব্যয়ে নির্মীত হবে। এখানে দৈনিক ২ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকবে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India adds 11 ports to e-visa scheme; total entry points rises to 88

Media Coverage

India adds 11 ports to e-visa scheme; total entry points rises to 88
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi shares a Sanskrit Subhashitam highlighting the eight essential qualities that enhance a person’s life and character
August 11, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the eight essential qualities that brighten a person's life and build character.

The Prime Minister wrote on X;

"अष्टौ गुणाः पुरुषं दीपयन्ति प्रज्ञा सुशीलत्वदमौ श्रुतं च।
पराक्रमश्च बहुभाषिता च दानं यथाशक्ति कृतज्ञता च।।"

These eight qualities brighten a person's life. Wisdom shows him the right path. Good conduct keeps his character pure, and self-control keeps him disciplined. Knowledge gives him understanding, courage helps him stand firm in difficult situations, and skillful speech earns him respect in society. Giving according to one's ability and being grateful for kindness make a person complete.