শ্রী আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন
প্রধানমন্ত্রী একাধিক চালু ও ইতিমধ্যেই শেষ হওয়া পরিকাঠামো উন্নয়নমূলক কাজকর্ম পর্যালোচনা তথা পরিদর্শন করবেন
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৫ নভেম্বর উত্তরাখন্ডে কেদারনাথ সফর করবেন। 
 
প্রধানমন্ত্রী কেদারনাথ মন্দিরে পূজাচর্নায় অংশ নেবেন। এরপর তিনি শ্রী আদি শঙ্করাচার্য সমাধির উদ্ঘাটন এবং শ্রী আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করবেন। শ্রী শঙ্করাচার্যের এই সমাধি ২০১৩-য় প্রবল বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরে সেটি পুনর্নির্মাণ করা হয়। স্বয়ং প্রধানমন্ত্রী এই সমাধির সমগ্র পুনর্গঠনমূলক কাজকর্ম তত্ত্বাবধান করেন। তিনি নিয়মিত ভাবে এই সমাধির পুনর্নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা ও তা নজরদারি করেন। 
 
প্রধানমন্ত্রী সেখানে সরস্বতী অস্থপথ সহ আরও বেশ কয়েকটি চালু ও ইতিমধ্যেই সমাপ্ত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সেগুলি পরিদর্শন করবেন। 
 
এই উপলক্ষে শ্রী মোদী এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে সরস্বতী রিটেনিং ওয়াল অস্থপথ ও ঘাট, মন্দাকিনী রেটেনিং ওয়াল অস্থপথ, তীর্থ পুরোহিত হাউস এবং মন্দাকিনী নদীতে গরুড় চট্টী সেতু সহ ইতিমধ্যেই নির্মাণ কাজ শেষ হওয়া একাধিক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি নির্মাণ খাতে ব্যয় হয়েছে ১৩০ কোটি টাকার বেশি। এরপর প্রধানমন্ত্রী ১৮০ কোটি টাকার বিনিময়ে তৈরি হতে চলা একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। এরমধ্যে রয়েছে সংগম ঘাটের পুনরুন্নয়ন, প্রাথমিক শুশ্রুষা ও পর্যটক সহায়তা কেন্দ্র, প্রশাসনিক কার্যালয় ও হাসপাতাল, দুটি অতিথি নিবাস, পুলিশ থানা, কম্যান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, মন্দাকিনী অস্থপথ কিউই ম্যানেজমেন্ট অ্যান্ড রেন সেল্টার তথা সরস্বতী নাগরিক সুযোগ-সুবিধা ভবন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India develops first indigenous expendable turbo jet engine in 350 kg thrust class

Media Coverage

India develops first indigenous expendable turbo jet engine in 350 kg thrust class
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 27 জুলাই 2026
July 27, 2026

Viksit Bharat in Motion: Indigenous Warships, Deepwater Energy, Transparent Exams & Cultural Revival