PM to participate in “Bagurumba Dwhou 2026”, a historic cultural event celebrating the rich heritage of the Bodo community on 17th January
More than 10,000 artists from the Bodo community to perform Bagurumba dance
PM to perform Bhoomi Poojan for the Kaziranga Elevated Corridor Project, worth over ₹6,950 Crore in Kaliabor. Project will ensure uninterrupted movement of animals, reduce human-wildlife conflict and also enhance regional connectivity
Project will ensure uninterrupted movement of animals, reduce human-wildlife conflict and also enhance regional connectivity
PM to flag off 2 New Amrit Bharat Express trains between Guwahati (Kamakhya)–Rohtak and Dibrugarh–Lucknow (Gomti Nagar)

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭-১৮ জানুয়ারি আসাম সফর করবেন। 

১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা নাগাদ গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে পরম্পরাগত বোড়ো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এতে এক নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের ২৩টি জেলার ৮১টি বিধানসভা কেন্দ্রের ১০ হাজার বোড়ো শিল্পী।

বোড়ো সম্প্রদায়ের অন্যতম প্রিয় লোকনৃত্য হল “বাগুরুম্বা”। এই নৃত্যের মাধ্যমে ফুলের কুঁড়ি প্রস্ফুটিত হওয়ার বার্তা দেওয়া হয়।

১৮ জানুয়ারি সকাল ১১টা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এলিভেটেড করিডর প্রকল্পের ভূমি পূজনে অংশ নেবেন তিনি। 

চার-লেনের এই করিডরের জন্য খরচ ধরা হয়েছে ৬,৯৫০ কোটি টাকা। ৮৬ কিলোমিটার দীর্ঘ এই করিডর হল পরিবেশ-বান্ধব  মহাসড়ক প্রকল্প। এতে ৩৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড ওয়াইল্ড লাইফ করিডর থাকবে। ২১ কিলোমিটার হল বাইপাস এবং ৩০ কিলোমিটার হল ৭১৫ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারিত অংশ। এই প্রকল্পের লক্ষ্য হল, কাজিরাঙ্গা অভয়ারণ্যের জীব-বৈচিত্র্য রক্ষার পাশাপাশি যোগাযোগ পরিকাঠামোকে শক্তিশালী করা।

নগাঁও, কার্বি আংলং এবং গোলাঘাট জেলাকে যুক্ত করবে এই প্রকল্প। এর ফলে, ডিব্রুগড় এবং তিনসুকিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। 

প্রধানমন্ত্রী নগাঁও জেলার কলিয়াবর থেকে দুটি অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি (কামাক্ষ্যা)-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস এবং ডিব্রুগড়-লক্ষ্ণৌ (গোমতী নগর) অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
How AI & next-gen tech driving India’s MedTech growth

Media Coverage

How AI & next-gen tech driving India’s MedTech growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 অগাস্ট 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi