PM to inaugurate South India Natural Farming Summit 2025 in Coimbatore
Prime Minister to Release 21st PM-KISAN Instalment of ₹18,000 Crore for 9 Crore Farmers
PM to participate in the Centenary Celebrations of Bhagwan Sri Sathya Sai Baba at Puttaparthi
PM to release a Commemorative Coin and a set of Stamps honouring the life, teachings, and enduring legacy of Bhagwan Sri Sathya Sai Baba

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ, ১৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফর করবেন। বেলা ১০টা নাগাদ পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার সৌধ ও মহাসমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর, ১০-৩০ মিনিট নাগাদ ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও তাঁর জীবন, শিক্ষা তথা পরম্পরার সম্মানে একগুচ্ছ ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ করবেন এবং এক সমাবেশে ভাষণ দেবেন।

এরপর প্রধানমন্ত্রী তামিলনাড়ুর কোয়েম্বাটুর যাবেন। সেখানে তিনি বেলা ১-৩০ মিনিট নাগাদ ‘সাউথ ইন্ডিয়া ন্যাচরাল ফার্মিং সামিট ২০২৫’ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্তে ৯ কোটি কৃষকের স্বার্থে ১৮ হাজার কোটি টাকার বেশি পিএম কিষাণ-এর একুশতম কিস্তির অর্থ প্রদান করবেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন তিনি।

'সাউথ ইন্ডিয়া ন্যাচারাল ফার্মিং সামিট ২০২৫'   ১৯-২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে তামিলনাড়ু ন্যাচারাল ফার্মিং স্টেক-হোল্ডার্স ফোরাম। সুস্থায়ী, পরিবেশ-বান্ধব, রাসায়নিকমুক্ত কৃষি পদ্ধতি প্রসারের লক্ষ্যেই আয়োজিত এই শিখর সম্মেলন। ভারতীয় কৃষির ভবিষ্যতের দিকে তাকিয়ে এবং পরিবেশ সহায়ক অর্থনৈতিক সুস্থায়ী মডেল গড়ে তুলতে প্রাকৃতিক চাষবাসকে সেই লক্ষ্যে পরিচালিত করাই এর উদ্দেশ্য। 

এই শিখর সম্মেলনের লক্ষ্য হল, কৃষক উৎপাদক সংগঠন এবং গ্রামীণ উদ্যোগপতিদের দিকে তাকিয়ে বাজার সংযোগ তৈরি করা। পাশাপাশি, জৈব উপাদান, কৃষি প্রক্রিয়াকরণ, পরিবেশ-বান্ধব প্যাকেজিং এবং দেশীয় প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনী নানা ব্যবস্থাকে তুলে ধরাও এর লক্ষ্য। এই সম্মেলনে ৫০ হাজারেরও বেশি কৃষক, প্রাকৃতিক চাষবাসের সঙ্গে যুক্ত ব্যক্তি, বৈজ্ঞানিক, জৈব উপাদান সরবরাহকারী, বিক্রেতা এবং তামিলনাড়ু, পুদুচেরী, কেরালা, তেলঙ্গনা, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে অংশীদাররা যোগ দেবেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 সেপ্টেম্বর 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership