In line with Prime Minister’s vision of a self-reliant and innovation-led India, key projects related to Innovation will be initiated during the Conclave
Conclave aims to catalyze large-scale private investment in India’s innovation ecosystem
Deep Tech Startup Showcase at the Conclave will feature cutting-edge innovations from across India

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৯ এপ্রিল বেলা ১১টা নাগাদ নতুন দিল্লির ভারত মণ্ডপম – এ যুগ্ম সম্মেলনে যোগ দেবেন। 
শব্দটির সংস্কৃত অর্থ ‘সম্মিলন’। সেখানে উপস্থিত থাকবেন প্রশাসন, শিক্ষা জগৎ, শিল্প মহল এবং উদ্ভাবনা পরিমণ্ডলের প্রতিনিধিরা। নতুন চিন্তাভাবনা এবং উদ্ভাবন ক্ষেত্রের প্রসারে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ওয়াধওয়ানি ফাউন্ডেশনের মধ্যে ১ হাজার ৪০০ কোটি টাকার যৌথ উদ্যোগ এই বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাবে। 
স্বনির্ভর ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা অনুযায়ী এই সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা হবে। এর মধ্যে রয়েছে – আইআইটি কানপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বেশ কয়েকটি কেন্দ্র এবং আইআইটি বম্বে’তে জৈব বিজ্ঞান, জৈব প্রযুক্তি, স্বাস্থ্য ও ওষুধপত্র সংক্রান্ত বিকাশ কেন্দ্র। এছাড়াও, বিভিন্ন শীর্ষ স্থানীয় গবেষণা প্রতিষ্ঠানে গড়ে তোলা হবে ওয়াধওয়ানি ইনোভেশন নেটওয়ার্ক। এর লক্ষ্য গবেষণার বিষয়টিতে বাণিজ্যিক উদ্যোগকে জোরদার করা। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে যৌথ ভিত্তিতে উন্নতমানের অনুবাদ প্রকল্পের সূচনাও এর অন্যতম লক্ষ্য। 
এই সমারোহে উচ্চ স্তরীয় গোলটেবিল বৈঠক এবং আলোচনায় অংশ নেবেন সরকারি আধিকারিক এবং শিল্প ও শিক্ষা জগতের প্রতিনিধিরা। অত্যাধুনিক প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত স্টার্টআপ-গুলির নানা কর্মকান্ড তুলে ধরা হবে এখানে। 
গবেষণা ও উদ্ভাবনা ক্ষেত্রে শিক্ষা – শিল্প – প্রশাসন অংশীদারিত্বের প্রসার এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের মতো উদ্যোগকে জোরদার করা সরকারের অগ্রাধিকার। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Second consignment of 37.5 tonnes HADR aid reaches flood-hit Nepal; India sends 47.5 tonnes of relief material in total

Media Coverage

Second consignment of 37.5 tonnes HADR aid reaches flood-hit Nepal; India sends 47.5 tonnes of relief material in total
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to Mahatma Ayyankali on his birth anniversary
August 28, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has paid homage to Mahatma Ayyankali on his birth anniversary, today. Shri Modi remembered Mahatma Ayyankali as a great pioneer of social justice, who dedicated his life to the empowerment and welfare of the marginalised. The Prime Minister highlighted his efforts to secure educational opportunities for the marginalised, improve the lives of agricultural workers and serve the poor.

The Prime Minister posted on X:

Paying homage to Mahatma Ayyankali on his birth anniversary!

He is remembered as a great pioneer of social justice. His efforts to secure educational opportunities for the marginalised, improve the lives of agricultural workers and serve the poor remain very inspiring. His life gives strength to all those working for social empowerment.