Kartavya Bhavan will foster efficiency, innovation, and collaboration by bringing together various Ministries and Departments
New building will exemplify modern governance infrastructure
It will promote eco-consciousness through zero-discharge waste management, in-house solid waste processing and extensive use of recycled construction material
Focus also on energy efficiency and water management

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৬ অগাস্ট বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। এলাকাটি ঘুরে দেখবেন তিনি। এরপর, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ সেখানে একটি অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন। 
আধুনিক, দক্ষ এবং নাগরিক-কেন্দ্রিক প্রশাসন নিশ্চিত করায় সরকারের দায়বদ্ধতার ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক। ৬ অগাস্ট চালু হতে চলা কর্তব্য ভবন – ০৩ সেন্ট্রাল ভিস্তা এলাকার সামগ্রিক রূপান্তরের একটি অঙ্গ। এরপর, সেখানে আরও বেশ কয়েকটি কেন্দ্রীয় সচিবালয় ভবনের উদ্বোধন হবে। ঐ অঞ্চলে বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের অভিন্ন সচিবালয় চত্বর প্রশাসনে সমন্বয় আরও বৃদ্ধি করবে। 
বর্তমানে শাস্ত্রী ভবন, কৃষি ভবন, উদ্যোগ ভবন কিংবা নির্মাণ ভবনের মতো ৫০-৭০ দশকে তৈরি হওয়া পুরনো বাড়িগুলিতে রয়েছে বিভিন্ন মন্ত্রকের দপ্তর। 
কর্তব্য ভবন – ০৩ গড়ে উঠেছে ১.৫ লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে। জি +৬ অত্যাধুনিক বাড়িটিতে থাকবে স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, যোগাযোগ, পেট্রোলিয়াম মন্ত্রকের দপ্তর। পরিবেশ-বান্ধব নির্মাণ প্রণালীতে নির্মিত হয়েছে এই ভবনটি। সেখানে বসানো সৌর প্যানেল থেকে বছরে ৫.৩৪ লক্ষ ইউনিটেরও বেশি সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
States benefit from GST reform

Media Coverage

States benefit from GST reform
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Unnati Sharma on winning Bronze in Women’s 63 kg Judo
August 02, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has congratulated Unnati Sharma on winning the Bronze medal in the Women’s 63 kg Judo category at the Commonwealth Games 2026.

The Prime Minister said that Unnati Sharma’s commitment and determination were clearly visible throughout the competition.

Shri Modi wished her continued success in all her future endeavours.

The Prime Minister wrote on X;

“More glory for India in Judo!

Congratulations to Unnati Sharma for winning the Bronze Medal in the Women's 63 kg category at the Commonwealth Games 2026. Her commitment and determination were clearly visible during the games. May she keep excelling in all her forthcoming endeavours.

#CWG2026”