Prime Minister extends condolences for the tragic loss of life during the recent protests in Nepal
Prime Minister conveys India’s full support for the restoration of peace, stability and for the progress of the people of Nepal

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী শ্রীমতি সুশীলা কার্কি-র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 

প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ায় শ্রীমতি কার্কিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে সেখানকার সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। 

নেপালে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভে মর্মান্তিক জীবন হানিতে প্রধানমন্ত্রী গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। 

উভয় দেশের মধ্যে বিশেষ বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করতে ভারত নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী জানান। সেইসঙ্গে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় এবং জনসাধারণের অগ্রগতিতে নেপালের প্রয়াসের প্রতি ভারতের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রী কার্কি নেপালের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের জন্য শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। সেইসঙ্গে দু’দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করতে প্রধানমন্ত্রীর মনোভাবের প্রতি সহমত ব্যক্ত করেছেন। 

প্রধানমন্ত্রী শ্রী মোদী নেপালের আসন্ন জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

উভয় নেতা পারস্পরিক যোগাযোগ রক্ষায় সহমত হয়েছেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India develops first indigenous expendable turbo jet engine in 350 kg thrust class

Media Coverage

India develops first indigenous expendable turbo jet engine in 350 kg thrust class
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 27 জুলাই 2026
July 27, 2026

Viksit Bharat in Motion: Indigenous Warships, Deepwater Energy, Transparent Exams & Cultural Revival