প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, বিনয়, ক্ষমা এবং মহৎ আচরণই হ’ল মানুষের ব্যক্তিত্বের প্রকৃত অলঙ্কার। তিনি  বলেন যে, এই সব গুণাবলীর মাধ্যমেই দেশের মানুষ ‘বিকশিত ভারত’-এর সংকল্পের বাস্তবায়নে নিরন্তর কাজ করে চলেছেন।


প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন -

“तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता।

भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत।।”

সুভাষিতমটি এই বার্তা দেয় যে, দীপ্তি, ক্ষমা, অটল সাহস, আচরণের শুচিতা, দেশের প্রতি আন্তরিক নিষ্ঠা এবং অহঙ্কারমুক্ত বিনম্র ব্যক্তিত্ব - এই সমস্ত গুণাবলীকেই ঐশ্বরিক গুণাবলীসম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয়।


এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, 

“নম্রতা, ক্ষমা ও সদাচরণই মানুষের প্রকৃত অলঙ্কার। এই গুণাবলী নিয়ে আজকের নাগরিকেরা এক উন্নত ভারত গড়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন।

“तेजः क्षमा धृतिः शौचमद्रोहो नातिमानिता।

भवन्ति सम्पदं दैवीमभिजातस्य भारत।।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India Post launches drone delivery pilot across Himachal, Assam

Media Coverage

India Post launches drone delivery pilot across Himachal, Assam
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 অগাস্ট 2026
August 22, 2026

Citizens Appreciate PM Modi’s Leadership Driving India’s Growth, Innovation and Connectivity