প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে পূজনীয় বাপু মানবজাতির রক্ষায় অহিংসার পথ অনুসরণ করার ওপর গুরুত্ব দিয়েছেন।
“অহিংসা পরমো ধর্মস্তথাঅহিংসা পরন্তপঃ।
অহিংসা পরমং সত্যং যতো ধর্মঃ প্রবর্ততে।।”
এই সুভাষিতমে বলা হয়েছে অহিংসা হল সর্বোচ্চ কর্তব্য, সর্বশ্রেষ্ঠ শক্তি। অহিংসায় হল সর্বোচ্চ তপস্যা, পরম সত্য, অহিংসার এই ভাবনাকে অনুসরণ করে প্রতিটি ধর্ম পরিচালিত হয়।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“পূজনীয় বাপু মানবজাতির রক্ষায় অহিংসার পথ অনুসরণ করার ওপর গুরুত্ব দিয়েছেন। অহিংসা হল সর্বশ্রেষ্ঠ শক্তি, যার বলে বলীয়ান হয়ে পৃথিবীতে পরিবর্তন আনা সম্ভব।
“অহিংসা পরমো ধর্মস্তথাঅহিংসা পরন্তপঃ।
অহিংসা পরমং সত্যং যতো ধর্মঃ প্রবর্ততে।।”
पूज्य बापू ने मानवता की रक्षा के लिए हमेशा अहिंसा पर बल दिया। इसमें वह शक्ति है, जो बिना हथियार के दुनिया को बदल सकती है।
— Narendra Modi (@narendramodi) January 30, 2026
अहिंसा परमो धर्मस्तथाऽहिंसा परन्तपः।
अहिंसा परमं सत्यं यतो धर्मः प्रवर्तते॥ pic.twitter.com/DOkI98wdYu


