In politics, there are no full stops; your experience and contribution will forever remain a part of the nation’s life: PM
There is much to learn from these senior leaders about staying entirely committed to the responsibilities given by society: PM
The legacy here is a continuous process that enriches our parliamentary system: PM
Parliamentary system gains immense strength from the concept of a second opinion; This second opinion is a massive contribution to our democracy that we must cherish: PM
The six years spent here are invaluable for shaping one's contribution to the nation and for self-growth: PM
The invaluable contributions of the retiring members to nation-building would continue to be felt whether they serve within the formal system or through independent social work: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভার বিদায়ী সদস্যদের উদ্দেশে ভাষণ দেন। বিদায়ী সহকর্মীদের সম্মানিত করার সুযোগ পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উপলক্ষ সদনকে দলীয় গণ্ডির ঊর্ধ্বে  এক অভিন্ন অনুভূতির অংশীদার হওয়ার সুযোগ করে দেয়। প্রধানমন্ত্রী বলেন, সদস্যরা পুনরায় সদনে ফিরুন বা বৃহত্তর সমাজসেবার কাজে নিয়োজিত হন, তাতে কিছু যায় আসে না; তাঁদের অর্জিত অভিজ্ঞতা সর্বদা জাতির এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। রাজনীতির মতো গতিশীল ক্ষেত্রে কোনও যাত্রাই প্রকৃতপক্ষে শেষ হয় না; কারণ অভিজ্ঞ নেতাদের জন্য ভবিষ্যৎ সর্বদা নতুন নতুন সুযোগের ডালি সাজিয়ে রাখে। শ্রী মোদী বলেন, “রাজনীতিতে কোনও ‘পূর্ণচ্ছেদ নেই; আপনাদের অভিজ্ঞতা ও অবদান চিরকালই জাতির জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকবে।” 
বিদায়ী সদস্যদের নানা অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের সংসদ সদস্যদের উচিত শ্রী দেবে গৌড়া, শ্রী খাড়গে এবং শ্রী শরদ পাওয়ারের মতো প্রবীণ নেতাদের রোল মডেল হিসেবে গ্রহণ করা।  ডেপুটি-চেয়ারম্যান শ্রী হরিবংশকে মৃদুভাষী উল্লেখ করে তিনি বলেন জটিল সংকট মোকাবিলাতেও কক্ষের আস্থা অটুট রাখার ক্ষেত্রে তিনি প্রভূত  দক্ষতার পরিচয় দিয়েছেন। শ্রী মোদী বলেন,সমাজের  দায়িত্বের প্রতি একনিষ্ঠ  থাকতে এই প্রবীণ নেতাদের কাছ থেকে শেখার অনেক কিছু শেখার আছে।
সংসদীয় প্রথা ও রীতির পরিবর্তনশীল ধারার ওপর আলোকপাত করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, যদিও ২৪ ঘণ্টাব্যাপী সচল সংবাদ মাধ্যমের পরিবেশ সবাইকে অনেক বেশি সচেতন করে তুলেছে, তবুও হাস্যরস ও বুদ্ধিদীপ্ততার  ঐতিহ্য সংসদীয় জীবনের একটি অপরিহার্য অংশ। তিনি বলেন যে, প্রতি দুই বছর অন্তর সদস্যদের একটি দলের সদস্যের বিদায় গ্রহণে এখানে জ্ঞানের নিরবচ্ছিন্ন আদান-প্রদানের সুযোগ তৈরি হয়; সংসদের সমৃদ্ধ ঐতিহ্য  নবীন সদস্যদের হাত ধরে সুরক্ষিত ও সংরক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে। শ্রী মোদী অভিমত প্রকাশ করেন যে, এই প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার সুবিধার দিক হ’ল - তা  আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তা আরও সুদৃঢ় করে তোলে। প্রধানমন্ত্রী বলেন, “এখানকার ঐতিহ্যই হ’ল - একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, যা আমাদের সংসদীয় ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করে।”
রাজ্যসভার অনন্য প্রাতিষ্ঠানিক গুরুত্বের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ‘দ্বিতীয় মত’-এর ধারণা সংসদীয় ব্যবস্থাকে প্রভূত শক্তি যোগায়। তিনি বলেন, সংসদের দুই কক্ষের মধ্যে সিদ্ধান্তসমূহের আদান-প্রদান আইন প্রণয়ন প্রক্রিয়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন মাত্রা যুক্ত করে এবং দেশের জন্য আরও পরিশীলিত ও উন্নত ফলাফলের ক্ষেত্র প্রস্তুত করে। তাঁর মতে, এই গণতান্ত্রিক ঐতিহ্য জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এক ধরণের পুঙ্খানুপুঙ্খতার বোধকে জাগ্রত করে। শ্রী মোদী বলেন, “এই ‘দ্বিতীয় মত’ আমাদের গণতন্ত্রের এক বিরাট অবদান, যা আমাদের সযত্নে লালন করতে হবে।”তিনি বলেন, বিদায়ী সদস্যদের এই দলটি এক বিরল সম্মানের অধিকারী; কারণ তাঁদের কার্যকালে তাঁরা পুরাতন ও নতুন — উভয় সংসদ ভবনেই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তিনি বলেন, নতুন ভবনে স্থানান্তরের এই ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হতে পারাটা তাঁদের জনসেবামূলক কর্মজীবনে এক নতুন ও তাৎপর্যপূর্ণ স্মৃতি হিসেবে অম্লান হয়ে থাকবে। শ্রী মোদী এই সংসদকে একটি ‘মহান মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে বর্ণনা করেন, যা সদস্যদের জাতীয় জীবনের নানাবিধ জটিলতা সম্পর্কে এক অনন্য শিক্ষা প্রদান করে। প্রধানমন্ত্রী বলেন, “এখানে অতিবাহিত ছয়টি বছর জাতির প্রতি নিজের অবদানকে রূপ দিতে এবং আত্মবিকাশের ক্ষেত্রে অমূল্য।”
পরিশেষে, শ্রী মোদী দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, সংসদীয় অভিজ্ঞতার সুদীর্ঘ সময়ের মধ্য দিয়ে সদস্যদের দৃষ্টিভঙ্গি ও সক্ষমতা বহুগুণে প্রসারিত হয়েছে। তিনি বলেন, জাতি গঠনে তাঁদের অবদান অমূল্য, তা তাঁরা আনুষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমেই সেবা প্রদান করুন কিংবা স্বাধীন সমাজ সেবার মাধ্যমে - সর্বদাই অনুভূত হবে। শ্রী মোদী বলেন, “অবসরগ্রহণকারী সকল সদস্যের উজ্জ্বল অবদানের প্রতি আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই।”

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Commendable performance of India’s marine exports amid uncertain times

Media Coverage

Commendable performance of India’s marine exports amid uncertain times
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 2 মে 2026
May 02, 2026

Viksit Bharat Unfolding: PM Modi Delivers Jobs, Clean Energy, Digital Justice & Economic Firepower