ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্টা এবং ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্টের উরসুলা ভন দের লেয়েন -এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ভারতে এবছরের জানুয়ারিতে ষোড়শ ভারত – ইউ শিখর সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে তাঁরা ভারত – ইউরোপীয় ইউনিয়ন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। ভারত – ইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন হওয়া এক বড় সাফল্য বলে তাঁরা মনে করেন।

ভারত এবং ইউ -র সম্পর্ক পারস্পরিক আস্থা ও ভবিষ্যৎ সম্পর্কে অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। এবছরের জানুয়ারিতে গৃহীত যৌথ ভারত – ইউ সার্বিক কৌশলগত কর্ম পরিকল্পনা নিয়ে কাজের অগ্রগতিও পর্যালোচনা করেন তাঁরা।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ও তাঁরা মতবিনিময় করেন।
It was wonderful meeting European Council President António Costa and European Commission President Ursula von der Leyen in Evian earlier today. At the start of this year, India was proud to host them for our Republic Day celebrations. This has been a great time for India-EU ties… pic.twitter.com/jwVVUHhYK4
— Narendra Modi (@narendramodi) June 17, 2026


