Grateful for the warmth of the Indian diaspora in Kuala Lumpur, Our diaspora continues to serve as a strong bridge between India and Malaysia: PM
Malaysia has the second-largest Indian-origin community in the world, there is so much that connects Indian and Malaysian hearts: PM
I spoke about you in Mann Ki Baat, where I shared with 1.4 billion Indians that over 500 schools in Malaysia teach children in Indian languages: PM
The members of the Tamil diaspora in Malaysia are serving the society in various fields and the Tamil diaspora has been here for many centuries: PM
We are proud to have established the Thiruvalluvar Chair in the University of Malaya. We will now set up a Thiruvalluvar Centre to further strengthen our shared heritage: PM
India’s success is Malaysia’s success, it is Asia’s success, that is why I say the guiding word of our relationship is IMPACT: PM
I encourage more of you, along with your Malay friends, to travel and experience Incredible India, as people-to-people contact is the cornerstone of our friendship: PM
India is seen as a trusted partner for growth, with countries such as the UK, UAE, Australia, New Zealand, Oman, the EU and the USA signing trade deals with India: PM

মহামান্য প্রধানমন্ত্রী, আনোয়ার ইব্রাহিম,

আমার প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা,

সলামত পতাংগ!
ভানাক্কাম !
সুখমাণো?
সৎ শ্রী অকাল!
বাগুন্নারা?
কেম-ছো?
আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।

 

সর্বপ্রথমে, এই সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি আমার প্রিয় বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানাই। আমি তাঁকে আরও ধন্যবাদ জানাই - এইমাত্র তাঁর ভাষণে ভারত-মালয়েশিয়া বন্ধুত্বের ব্যাপ্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বলা তাঁর অত্যন্ত আন্তরিক কথাগুলোর জন্য।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং তিনি আমাকে তাঁর গাড়িতে করে এখানে নিয়ে এসেছেন। শুধু তাঁর গাড়িই নয়, তাঁর পাশে বসিয়ে এনেছেন। এই বিশেষ আন্তরিক ব্যবহার ভারত এবং আপনাদের সকলের প্রতি তাঁর ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।
আপনাদের উষ্ণ কথাবার্তা, আতিথেয়তা এবং বন্ধুত্বের জন্য আমি কৃতজ্ঞ।
বন্ধুগণ,
আমরা এইমাত্র একটি রেকর্ড সৃষ্টিকারী সাংস্কৃতিক পরিবেশনা দেখলাম। ৮০০-রও বেশি নৃত্যশিল্পী নিখুঁত সমন্বয়ে পরিবেশনা করেছেন। এই অনুষ্ঠানটি আমাদের জনগণ আগামী বহু বছর ধরে মনে রাখবে। আমি আপনাদের অভিনন্দন জানাই। আমি সকল শিল্পীকে অভিনন্দন জানাই।
বন্ধুগণ,
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হওয়ার আগেও আমরা বন্ধু ছিলাম। আমি তাঁর সংস্কারের প্রতি মনোযোগ, তাঁর অসাধারণ মেধা এবং ২০২৫ সালে আসিয়ানের সফল সভাপতিত্বের প্রশংসা করি।
গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনের জন্য মালয়েশিয়া সফর করতে পারিনি। কিন্তু আমি আমার বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি শীঘ্রই মালয়েশিয়ায় আসব। এবং প্রতিশ্রুতি অনুযায়ী, আজ আমি এখানে এসেছি।
এটি ২০২৬ সালে আমার প্রথম বিদেশ সফর। এই উৎসবের সময়ে আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। আমি আশা করি আপনারা সবাই সংক্রান্তি, পোঙ্গল, এবং থাইপুসাম উৎসব অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করেছেন। শীঘ্রই শিবরাত্রি উৎসব আসছে। কয়েক দিনের মধ্যে রমজান শুরু হবে এবং তারপর হরি রায়া অত্যন্ত ভক্তি সহকারে উদযাপিত হবে। আমি এই উৎসবের দিনগুলিতে সকলের সুখ ও সুস্বাস্থ্য কামনা করি।
 

বন্ধুগণ,
মালয়েশিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায় রয়েছে। এমন অনেক কিছুই আছে যা ভারত ও মালয়েশিয়ার হৃদয়কে সংযুক্ত করে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং আমি কিছুক্ষণ আগে যে প্রদর্শনীটি দেখেছি, তা এই সংযোগগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছে। আপনারাই সেই জীবন্ত সেতু যা আমাদের সংযুক্ত করে।
আপনারা রুটি চানাইকে মালাবার পরোটার সঙ্গে জুড়ে দিয়েছেন।
নারকেল, মশলা এবং অবশ্যই তেহ তারিক…
কুয়ালালামপুর হোক বা কোচি, স্বাদগুলো খুব পরিচিত মনে হয়। আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারি। এটি অবশ্যই আমাদের ভাষা এবং মালয় ভাষার মধ্যে প্রচুর সাধারণ শব্দের উপস্থিতির কারণে সম্ভব হয়েছে।
আমি শুনেছি যে মালয়েশিয়ায় ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত বেশ জনপ্রিয়। আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব ভালো গান করেন। কিন্তু ভারতের অনেক মানুষ এটা জানতেন না। তাঁর শেষ সফরের সময় অনেকেই তাঁর গান শুনে আনন্দিত ও বিস্মিত হয়েছিলেন। ভারতে তাঁর একটি পুরনো হিন্দি গান গাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল! এটা জেনে ভাল লেগেছে যে তিনি কিংবদন্তী এমজিআর-এর তামিল গানও ভালোবাসেন।
বন্ধুগণ,
আমি জানি যে ভারতের জন্য আপনাদের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে। ২০০১ সালের একটি ঘটনা আমার খুব স্পষ্টভাবে মনে আছে। যখন আমার নিজের রাজ্য গুজরাটে ভূমিকম্প হয়েছিল, তখন আপনাদের অনেকেই সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।
 

আর তারও অনেক আগে, ভারতকে একটি স্বাধীন দেশ করার জন্য আপনাদের হাজার হাজার পূর্বপুরুষ মহান আত্মত্যাগ করেছিলেন। তাঁদের অনেকেই হয়তো ভারতকে কখনও দেখেননি। কিন্তু তাঁরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজে যোগদানকারী প্রথম সারির ব্যক্তিদের মধ্যে ছিলেন।
তাঁর সম্মানে আমরা মালয়েশিয়ার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নামকরণ করেছি নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে। এই মুহূর্তে আমি মালয়েশিয়ার নেতাজি সার্ভিস সেন্টার এবং নেতাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রচেষ্টাকেও স্যালুট জানাই।
বন্ধুগণ,
আপনারা যেভাবে শত শত বছর ধরে ঐতিহ্যকে সংরক্ষণ করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। সম্প্রতি, আমি আমার মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এ আপনাদের সম্পর্কে কথা বলেছি। আমি ১৪০ কোটি ভারতীয়দের একথা জানিয়েছি যে মালয়েশিয়ার ৫০০টিরও বেশি স্কুলে ভারতীয় ভাষায় শিশুদের পড়ানো হয়।
তিরুভল্লুভার এবং স্বামী বিবেকানন্দের মতো মহান সন্ন্যাসীদের প্রভাবও এখানে অনুভব করা যায়। গত সপ্তাহে বাতু গুহায় অনুষ্ঠিত থাই-পুসাম উৎসব এতটাই ঐশ্বরিক ছিল যে তা পালানির উদযাপনের মতোই মনে হচ্ছিল। শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির, বাগান দাতোহ-এর সাংস্কৃতিক উদযাপনও সমানভাবে জমকালো।
আমি শুনেছি যে এখানে গরবা খুব জনপ্রিয়। এখানে বসবাসকারী আমাদের শিখ ভাইদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক বন্ধনকেও আমরা গভীরভাবে লালন করি। আপনারা ‘নাম জপো, কিরত করো, ভান্ড ছকো’-র প্রচারের মাধ্যমে শ্রী গুরু নানক দেব জির শিক্ষাকে আজও বহন করে চলেছেন।
বন্ধুগণ,
এখানে ভারতের সব প্রান্তের মানুষ আছেন। সাংস্কৃতিক ঐক্যের বন্ধন আমাদের দৃঢ়ভাবে আবদ্ধ করে রেখেছে। আমাদের শক্তি হলো আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে বুঝি।
 

বন্ধুগণ,
তামিল হলো বিশ্বের প্রতি ভারতের একটি উপহার। তামিল সাহিত্য শাশ্বত এবং তামিল সংস্কৃতি বিশ্বজনীন। একইভাবে, তামিলভাষী জনগণও তাঁদের প্রতিভা দিয়ে মানবতার সেবা করেছেন। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি, ভারতের উপরাষ্ট্রপতি থিরু সি পি রাধাকৃষ্ণন জি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জি যিনি আজ আমাদের সঙ্গে আছেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি, যিনি নয়বার আমাদের বাজেট পেশ করেছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ মুরুগান— এঁরা সবাই তামিলনাড়ুর মানুষ।
একইভাবে, মালয়েশিয়ায় বসবাসকারী তামিল প্রবাসীরাও বিভিন্ন ক্ষেত্রে সমাজের সেবা করছেন। প্রকৃতপক্ষে, তামিল প্রবাসীরা বহু শতাব্দী ধরেই এখানে আছেন। এই ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মালয় বিশ্ববিদ্যালয়ে তিরুভল্লুভার চেয়ার স্থাপন করতে পেরে গর্বিত। আমাদের এই অভিন্ন ঐতিহ্যকে আরও শক্তিশালী করার জন্য আমরা এখন একটি তিরুভল্লুভার কেন্দ্র স্থাপন করব।
 

বন্ধুগণ,
মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক প্রতি বছর নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। ২০২৪ সালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নয়াদিল্লি সফরের সময় আমরা আমাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছি।
আজ আমরা অগ্রগতি ও সমৃদ্ধির পথে অংশীদার হিসেবে হাতে হাত রেখে চলছি। আমরা একে অপরের সাফল্যকে নিজেদের সাফল্যের মতোই উদযাপন করি। চন্দ্রযান-৩-এর ঐতিহাসিক সাফল্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শুভেচ্ছা বার্তায় আমি মুগ্ধ হয়েছি। আমার প্রিয় বন্ধু, আমি আপনার সঙ্গে একমত। ভারতের সাফল্য তো মালয়েশিয়ার সাফল্যও, এটি এশিয়ার সাফল্যও।
এ কারণেই আমি বলি, আমাদের সম্পর্কের মূলমন্ত্র হলো ইমপ্যাক্ট (আইএমপিএসিটি)।এমনিতে আমরা জানি, ইমপ্যাক্ট মানে হলো প্রভাব। কিন্তু এখানে তা  দু’দেশের সম্মিলিত রূপান্তরের অগ্রগতির জন্য ভারত-মালয়েশিয়া অংশীদারিত্ব (ইন্ডিয়া মালয়েশিয়া পার্টনারশিপ ফর অ্যাডভান্সিং কালেক্টিভ ট্র্যান্সফরমেশন)।
এক্ষেত্রে, আমাদের সম্পর্কের গতিতে ইমপ্যাক্ট 
আমাদের উচ্চাকাঙ্ক্ষার পরিসরে ইমপ্যাক্ট 
আমাদের জনগণের মঙ্গলের জন্য ইমপ্যাক্ট 
এর ফলে আমরা একসঙ্গে মিলেমিশে সমগ্র মানবজাতির উপকার করতে পারি!
বন্ধুগণ,
 

বন্ধুগণ,
ভারতীয় কোম্পানিগুলো সবসময় মালয়েশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ যে আমরা মালয়েশিয়ার প্রথম এবং এশিয়ার বৃহত্তম ইনসুলিন উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পেরেছি।
১০০টিরও বেশি ভারতীয় আইটি কোম্পানি মালয়েশিয়ায় কাজ করছে এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি করছে। মালয়েশিয়া-ভারত ডিজিটাল কাউন্সিল আমাদের ডিজিটাল সহযোগিতার জন্য নতুন পথ তৈরি করছে। আমি আপনাদের সঙ্গে এই সুখবরটি জানাতে পেরে আনন্দিত যে ভারতের ইউপিআই (ইউপিআই) শীঘ্রই মালয়েশিয়ায় আসছে।
বন্ধুগণ,
আমরা ভারত মহাসাগরের একই নীল জলরাশি শেয়ার করি। সমুদ্রের ওপার থেকে আমরা একে অপরের দেশে বেড়াতে যেতে ভালোবাসি। আমি আপনাদের সবাইকে ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
গত কয়েক বছরে ভারত পরিকাঠামো এবং সংযোগের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি দেখেছে। এক দশকে আমাদের বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। রেকর্ড গতিতে মহাসড়ক নির্মিত হচ্ছে। বন্দে ভারতের মতো আধুনিক ট্রেনগুলো আন্তর্জাতিক প্রশংসা পাচ্ছে। আমি আপনাদের আরও বেশি করে ভারতে ভ্রমণ করতে এবং অতুলনীয় ভারত ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে আহ্বান জানাচ্ছি।
আপনারা অবশ্যই আপনাদের মালয় বন্ধুদেরও সাথে নিয়ে আসবেন। একা আসবেন না। কারণ জনগণের সঙ্গে জনগণের সংযোগই আমাদের বন্ধুত্বের মূল ভিত্তি।
বন্ধুগণ,
২০১৫ সালে যখন আমাদের দেখা হয়েছিল, তখন আমি আপনাদের ভারতের সম্ভাবনা নিয়ে কথা বলেছিলাম। এখন আমি আপনাদের ভারতের কর্মক্ষমতা নিয়ে কথা বলছি। এক দশকে ভারত একটি বিশাল রূপান্তর দেখেছে।
 

তখন আমরা ছিলাম বিশ্বের একাদশ বৃহত্তম অর্থনীতি। এখন আমরা শীর্ষ ৩-এর দোরগোড়ায় কড়া নাড়ছি। আমরা বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিও বটে।
তখন ‘মেক ইন ইন্ডিয়া’ ছিল একটি চারাগাছ যা সবেমাত্র রোপণ করা হয়েছিল। এখন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক। ২০১৪ সাল থেকে আমাদের প্রতিরক্ষা রপ্তানি প্রায় ৩০ গুণ বেড়েছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ কেন্দ্রও হয়ে উঠেছে।
আমরা বিশ্বের বৃহত্তম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং বিশ্বের বৃহত্তম ফিনটেক ইকোসিস্টেম তৈরি করেছি। আমাদের ইউপিআই প্ল্যাটফর্মের কারণে বিশ্বের প্রায় অর্ধেক রিয়েল-টাইম ডিজিটাল লেনদেন ভারতেই হয়।
দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আমরা এটাও নিশ্চিত করেছি যে আমাদের বৃদ্ধি যেন পরিচ্ছন্ন এবং সবুজ  (পরিবেশবান্ধব) হয়। উদাহরণস্বরূপ, এক দশকে আমাদের সৌরশক্তি প্রায় ৪০ গুণ বৃদ্ধি পেয়েছে।
বন্ধুগণ,
আগে ভারতকে কেবল একটি বিশাল বাজার হিসেবে দেখা হতো। এখন আমরা বিনিয়োগ এবং বাণিজ্যের একটি কেন্দ্র।এখন  ভারতকে উন্নয়নের জন্য একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে দেখা হয়। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওমান, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক না কেন, সব দেশেরই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি রয়েছে। বিশ্বাসই ভারতের সবচেয়ে শক্তিশালী মুদ্রায় পরিণত হয়েছে।
বন্ধুগণ,
ভারত সবসময় আপনাদের খোলা মনে আলিঙ্গন করবে। একারণেই আমরা মাত্র কয়েক মাস আগে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভারতীয় বংশোদ্ভূত মালয়েশীয় নাগরিকদের জন্য ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত ওসিআই কার্ডের যোগ্যতা প্রসারিত করেছি।
আমরা ইন্ডিয়ান স্কলারশিপস ট্রাস্ট ফান্ডকে সমর্থন করে আসছি। এখন, আমরা ভারতে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের তিরুভল্লুভার বৃত্তিও প্রদান করতে যাচ্ছি। এবং আমরা 'নো ইন্ডিয়া প্রোগ্রাম' (‘ভারতকে জানুন’ কর্মসূচিতে) আপনাদের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি।
আপনারা জেনে খুশি হবেন যে, আমরা শীঘ্রই মালয়েশিয়ায় ভারতের একটি নতুন কনস্যুলেট খুলতে চলেছি। এটি আমাদের আরও কাছাকাছি নিয়ে আসবে।
বন্ধুগণ,
১৪০ বিলিয়ন ভারতীয় ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়তে চায়।
আমরা একটি উন্নত ভারত গড়তে চাই, তাই না?
আমরা একটি উন্নত ভারত গড়ব কি না?
আমরা কি আমাদের স্বপ্ন বাস্তবায়িত করব কি না?
আমরা কি আমাদের স্বপ্নকে সংকল্পে পরিণত করব কি না?
আমরা কি আমাদের সংকল্প পূরণ করব কি না?
এই যাত্রায় আমাদের প্রবাসী ভারতীয়রা, অর্থাৎ ভারতীয় প্রবাসীরা, এক মূল্যবান অংশীদার। আপনি কুয়ালালামপুরেই জন্মগ্রহণ করুন বা কলকাতায়, ভারত আপনাদের হৃদয়ে বাস করে। আপনারা মালয়েশিয়া এবং ভারতের অগ্রগতির এক সক্রিয় অংশ। আপনারা সমৃদ্ধ মালয়েশিয়া এবং উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবেন।
জয় হিন্দ!
জুম্পা লাগী (আবার দেখা হবে)!
মিক্কা নণ্ড্রী (অনেক ধন্যবাদ)!

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
10 Years of UPI: From 18 mln to 219 bln transactions, volumes jump 12,000x

Media Coverage

10 Years of UPI: From 18 mln to 219 bln transactions, volumes jump 12,000x
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 10 এপ্রিল 2026
April 10, 2026

Safe Anchor, Green Engine, Digital Dynamo: PM Modi’s Blueprint for India’s Economic Renaissance