“Meghalaya has given the message of nature, progress, conservation and eco-sustainability to the world”
“Meghalaya is filled with talented artists and Shillong Chamber Choir has taken it to new heights”
“The Country has high hopes from the rich sports culture of Meghalaya”
“Sisters from Meghalaya have revived the art of bamboo weaving and its hard-working farmers are strengthening Meghalaya’s identity as organic state”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের রাজ্যের ৫০-তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন । এই রাজ্য প্রতিষ্ঠা ও উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের সকলকেই তিনি শ্রদ্ধা জানান । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী প্রধানমন্ত্রীর দায়িত্বভার নেওয়ার পর তাঁর উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের বৈঠকে যোগ দিতে শিলং সফরের কথা স্মরণ করেন । ৩-৪ দশক পর প্রথম কোন প্রধানমন্ত্রী এই রাজ্য সফর করেছিলেন । প্রকৃতির কাছাকাছি থাকা মানুষ হিসেবে তাদের পরিচয় আরও জোরদার করে তোলার জন্য এই রাজ্যের বাসিন্দারা অনন্য নজির সৃষ্টি করেছেন । শ্রী মোদী বলেন, “মেঘালয় বিশ্বকে প্রকৃতি, অগ্রগতি, সংরক্ষণ এবং পরিবেশ-স্থায়িত্বের বার্তা দিয়েছে ।”

প্রতিটি গ্রামে ‘হুইসলিং ভিলেজ’ এবং গায়কদের ঐতিহ্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শিল্প ও সঙ্গীতের ক্ষেত্রে এরাজ্যের অবদানের কথা তুলে ধরেন । তিনি বলেন, এই ভূমি প্রতিভাবান শিল্পীদের তৈরি করেছে এবং শিলং চেম্বার কয়্যার এটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে । মেঘালয়ের সমৃদ্ধশালী ক্রীড়া সংস্কৃতি থেকে দেশের বহু প্রত্যাশা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন ।

প্রধানমন্ত্রী জৈব চাষের ক্ষেত্রে রাজ্যে ক্রমবর্ধমান খ্যাতির কথা জানান । তিনি বলেন, “মেঘালয়ের বোনেরা বাঁশ বুননের শিল্পকে পুনরুজ্জীবিত করেছে এবং এখানকার কঠোর পরিশ্রমী কৃষকরা জৈব রাজ্য হিসেবে মেঘালয়ের পরিচিতিকে শক্তিশালী করেছে।”

প্রধানমন্ত্রী উন্নত সড়ক, রেল ও বিমান যোগাযোগের জন্য সরকারের প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন । তিনি বলেন, রাজ্যের জৈব পণ্যগুলির জন্য নতুন দেশীয় ও বিশ্বব্যাপী বাজার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে । রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবরকম প্রয়াস চালাচ্ছে । প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনা এবং জাতীয় জীবিকা মিশনের মতো প্রকল্পগুলি মেঘালয়কে বিশেষভাবে সাহায্য করেছে । ২০১৯ সালে যেখানে মাত্র ১ শতাংশ পরিবারে জল জীবন মিশনের আওতায় পাইপবাহিত জল পৌঁছে যেত, সেখানে এখন ৩৩ শতাংশ পরিবারে সেই জল পৌঁছে যাচ্ছে । প্রধানমন্ত্রী জানান, টিকা বন্টনের জন্য ড্রোন ব্যবহারকারী প্রথম রাজ্য হল মেঘালয় ।

প্রধানমন্ত্রী মেঘালয়ের সাধারণ মানুষকে পর্যটন ও জৈব পণ্য ছাড়াও নতুন ক্ষেত্র বিকাশের জন্য সরকারের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন ।

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s contribution to BRICS: Nari Shakti moves from promise to delivery

Media Coverage

India’s contribution to BRICS: Nari Shakti moves from promise to delivery
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 29 জুন 2026
June 29, 2026

PM Modi Advancing National Strength Through Unity, Innovation and Janbhagidari