এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দিতে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিন দুদিনের সফরে নতুন দিল্লিতে এসেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করেন।
দুই নেতা ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী সম্পর্কের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তাঁরা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং নাগরিকদের মধ্যে সংযোগ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।
দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক বন্ধনের গভীরতা উল্লেখ করে ভারত ও ইউরোপীয় মুক্ত বাণিজ্য অ্যাসোসিয়েশনের মধ্যে সদ্য সমাপ্ত ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিকে স্বাগত জানান। উল্লেখ্য সুইজারল্যান্ড এই অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সদস্য। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ ব্যাপকভাবে বাড়ানোর অপরিসীম সম্ভাবনা এই চুক্তির রয়েছে।

দুই দেশ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন উদ্যোগের মাধ্যমে উদ্ভাবনমুখী বিকাশ, যৌথ গবেষণা, উৎকর্ষের আদানপ্রদান এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। ভারত-সুইজারল্যান্ড অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার যৌথ দৃষ্টিভঙ্গি ব্যক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী পরবর্তী এআই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য সুইজারল্যান্ডের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তার পরের বছর সংযুক্ত আরব আমিরশাহী এই শীর্ষ সম্মেলনের আয়োজন করবে।
On the sidelines of the AI Impact Summit, had an excellent meeting with Mr. Guy Parmelin, President of the Swiss Confederation. We reviewed the full range of India-Switzerland relations, especially ways to boost linkages in education, technology and talent mobility. 2026 began on… pic.twitter.com/cE9SZIiULW
— Narendra Modi (@narendramodi) February 19, 2026


