Lays foundation stone for Gurugram Metro Rail project to be developed at a cost of about Rs 5,450 crores
Lays foundation stone for AIIMS Rewari to be built at a cost of about Rs 1,650 crores
Inaugurates experiential museum ‘Anubhav Kendra’ at Jyotisar, Kurukshetra
Lays foundation stone and dedicates to nation multiple railway projects
Flags off train service in the Rohtak-Meham-Hansi section
“Double engine government of Haryana is committed to building world-class infrastructure”
“Very important for Haryana to become developed to make Viksit Bharat”
“Anubhav Kendra Jyotisar will introduce the world to the lessons by Lord Shri Krishna in Bhagavad Gita”
“Haryana Government has done commendable work to resolve water-related issues”
“Haryana making a huge name for itself in the textile and apparel industry”
“Haryana is emerging as a top state for investment, and increasing investment means an increase in new job opportunities”

হরিয়ানার রেওয়ারিতে আজ ৯,৭৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কয়েকটি প্রকল্প তিনি উৎসর্গ করেন জাতির উদ্দেশেও। আজকের এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে নগর পরিবহণ, রেল, স্বাস্থ্য ও পর্যটন ক্ষেত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। 

 

প্রধানমন্ত্রীর আজকের এই কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক বিশেষ সমাবেশে তিনি ২০১৩ সালে রেওয়ারির একটি কর্মসূচিতে তাঁর উপস্থিতির কথা প্রসঙ্গত স্মরণ করেন তিনি। ঐ সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তিনি রেওয়ারি সফরে গিয়েছিলেন। রেওয়ারির জনসাধারণের শুভেচ্ছা ও ভালোবাসার কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, সাধারণ মানুষের আশীর্বাদকে তিনি তাঁর জীবনের এক বিশেষ সম্পদ বলে মনে করেন। 

প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরশাহী ও কাতার সফর প্রসঙ্গে বলেন যে বিশ্ব মঞ্চেও ভারতীয়দের এখন যথেষ্ট সম্মানের দৃষ্টিতে দেখা হয়। আগামী বছরগুলিতে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি রূপে উন্নীত করার লক্ষ্যে যে সংকল্প তিনি গ্রহণ করেছেন তা সফল করে তোলার জন্য জনসাধারণের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। 

 

শ্রী মোদী বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে হরিয়ানার উন্নয়ন একান্ত জরুরী। হরিয়ানার উন্নয়নে যে প্রকল্পগুলির আজ উদ্বোধন ও শিলান্যাস হল তার একটি সার্বিক চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের সড়ক ও রেল নেটওয়ার্ক অত্যাধুনিক করে গড়ে তোলার পাশাপাশি সকল রকম সুযোগ-সুবিধা সমন্বিত হাসপাতালও এখানে গড়ে তোলা হবে। এইমস রেওয়ারি, গুরুগ্রাম মেট্রো, কয়েকটি নতুন রেলপথ এবং নতুন নতুন ট্রেন চালুর কথাও আজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি 'অনুভব কেন্দ্র জ্যোতিশ্বর' নামে একটি স্মারক কেন্দ্র স্থাপন করার কথাও স্থান পায় প্রধানমন্ত্রীর ভাষণে। 'অনুভব কেন্দ্র জ্যোতিশ্বর' প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে এর মাধ্যমে ভাগবত গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাদর্শ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া হবে। শুধু তাই নয়, ভারতীয় সংস্কৃতিতে হরিয়ানারও যে একটি গৌরবময় স্থান রয়েছে - এই বার্তাও পৌঁছে দেওয়া হবে অন্যান্যদের কাছে। 

মোদীর গ্যারান্টি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে এর অন্তর্নিহিত অর্থ কী তা সর্বপ্রথম উপলব্ধি করেছে হরিয়ানা রাজ্যটি। অযোধ্যা ধামে শ্রীরাম মন্দির স্থাপিত হওয়ার ঘটনা এর এক উজ্জ্বল সাক্ষ্য বহন করে। সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার ঘটনাকে মোদী গ্যারান্টির আর এক দৃষ্টান্ত বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের নারী পুরুষ নির্বিশেষে সকল দলিত আদিবাসী ও অনগ্রসর মানুষ তাঁদের হৃত অধিকার এখন ফিরে পেয়েছেন। 

 

এই প্রসঙ্গে একটি পদ একটি পেনশন নীতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটিও এক ধরনের মোদী গ্যারান্টি। এর জন্য রেওয়ারির প্রাক্তন যুদ্ধকর্মীদের এক লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। হরিয়ানার বহু প্রাক্তন যুদ্ধকর্মী এর সুফল ভোগ করছেন। 

প্রধানমন্ত্রী বলেন, রেওয়ারিতে একটি এইমস গড়ে তোলার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের শিলান্যাস পর্বে এই প্রকল্পটিও অন্তর্ভুক্ত ছিল। এটিও মোদী গ্যারান্টির আর একটি নজির বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এইমস-এর নির্মাণ কাজ সম্পূর্ণ হলে তিনি নিজে এর উদ্বোধন করবেন বলেও আজ প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নততর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি তিনি অবশ্যই দেখবেন। গত ১০ বছরে দেশের বিভিন্ন স্থান ও অঞ্চলে ১৫টি নতুন এইমস স্থাপনে মঞ্জুরি দেওয়া হয়েছিল। রেওয়ারিতে এইমস-এর নির্মাণ কাজ সম্পূর্ণ হলে সেটি হবে দেশের ২২তম এইমস। শ্রী মোদী তাঁর ভাষণে আর একটি তথ্য তুলে ধরে বলেন যে গত ১০ বছরে দেশে প্রতিষ্ঠিত হয়েছে ৩০০টিরও বেশি মেডিকেল কলেজ। হরিয়ানার প্রত্যেকটি জেলায় যাতে অন্তত একটি করে মেডিকেল কলেজ স্থাপিত হয়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। 

অতীত এবং বর্তমানের সরকার ও শাসন ব্যবস্থার তুলনামূলক দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একদা দেশে উন্নয়নের গতি ছিল খুবই শ্লথ ও মন্থর। কিন্তু কেন্দ্রের বর্তমান সরকারের আমলে দেশব্যাপী উন্নয়নের এক নতুন জোয়ার এসেছে। দরিদ্র সাধারণ মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকার রচিত বিভিন্ন নীতির সফল রূপায়ণের দিক থেকে হরিয়ানা বর্তমানে রয়েছে এক শীর্ষ স্থানে। কৃষি ও শিল্প ক্ষেত্রে এই রাজ্যটির অগ্রগতি গর্বের সঙ্গে উল্লেখ করার মতো। অতীতে দক্ষিণ হরিয়ানার উন্নয়ন নানা দিক থেকে পিছিয়ে ছিল। কিন্তু বর্তমানে সেখানে উন্নয়নমূলক কর্মসূচি এখন নতুন গতি লাভ করেছে। রেল, সড়ক, মেট্রো পরিষেবা সহ প্রতিটি ক্ষেত্রেই হরিয়ানায় এখন কর্মযজ্ঞ চলছে পূর্ণ মাত্রায়। দিল্লি - মুম্বাই এক্সপ্রেসওয়ের দিল্লি - দউসা - লালসট সেকশনের প্রথম পর্যায়টির ইতিমধ্যে সূচনা হয়েছে। ভারতের দীর্ঘতম এই মহাসড়কপথটি হরিয়ানার গুরুগ্রাম, পালওয়াল ও নু এই তিনটি জেলা অতিক্রম করে গেছে।  

 

প্রাসঙ্গিক ভাবে আর একটি তথ্য তুলে ধরে শ্রী মোদী  বলেন, ২০১৪-র পূর্ববর্তী বছরগুলিতে হরিয়ানার জন্য রেল বাজেটে বছরে বরাদ্দের গড় পরিমাণ ছিল ৩০০ কোটি টাকার মতো। কিন্তু বর্তমানে অর্থাৎ গত ১০ বছরে এই অঙ্ক পৌঁছে গেছে বার্ষিক ৩,০০০ কোটি টাকায়। রোটাক - মেহম - হাঁসি এবং জিন্দ - সোনিপত সেকশনে নতুন রেলপথের কথা উল্লেখ করার পাশাপাশি আম্বালা ক্যান্টনমেন্ট - দাপার সেকশনে ডবল রেলপথ চালুর কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এর সুবাদে সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা আরও সহজ হয়ে ওঠার পাশাপাশি বাণিজ্যিক কাজকর্মেও বিশেষ গতি সঞ্চারিত হবে। ফলে, উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ। 

হরিয়ানায় জলের যোগানের কাজে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন বহুজাতিক সংস্থার অফিস ও প্রতিষ্ঠান এখানে স্থাপিত হওয়ার ফলে যুবকদের নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। 

পোশাক ও বস্ত্রশিল্পে হরিয়ানার সুখ্যাতির কথা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, এই রাজ্যটি থেকে বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন স্থানে ৩৫ শতাংশেরও বেশি কার্পেট রপ্তানি করা হয়। সারা দেশে উৎপাদিত পোশাকের ২০ শতাংশ স্থানই অধিকার করে রয়েছে এই রাজ্যটি। হরিয়ানার বস্ত্রশিল্প ক্ষেত্রে ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানগুলির অবদানের সপ্রশংস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পানিপত যেমন হ্যান্ডলুম উৎপাদনের জন্য বিখ্যাত, ফরিদাবাদ তেমনি অন্যান্য বস্ত্র উৎপাদনের জন্য সুখ্যাতি অর্জন করেছে। তৈরি পোশাকের জন্য গুরুগ্রাম ইতিমধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। বস্ত্রশিল্প ক্ষেত্রে প্রযুক্তিকে প্রয়োগ করে বিশেষ সাফল্য দেখিয়েছে সোনিপত। আবার হাতে বোনা নয় এই ধরনের পোশাক উৎপাদনের দিক থেকে ভিওয়ানি একটি সুপরিচিত নাম। গত ১০ বছরে দেশের ক্ষুদ্র, মাঝারি ও অনুশিল্প তথা ক্ষুদ্রায়তন শিল্প প্রতিষ্ঠানগুলির বিকাশে লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর ফলে দেশের প্রাচীন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান ও কুটির শিল্পগুলি আবার নতুন জীবন লাভ করেছে। হরিয়ানা রাজ্যটিতেও গড়ে উঠেছে হাজার হাজার নতুন শিল্প প্রতিষ্ঠান। 

 

রেওয়ারিতে কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মা কর্মসূচির আওতায় হস্তশিল্প ও পিতলের কাজ যে ভাবে আরও উন্নত হয়ে উঠেছে তার বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী - বিশ্বকর্মা যোজনা চালু হওয়ার পর থেকে ১৮টি ভিন্ন ভিন্ন পেশায় নিযুক্ত দেশের প্রথাগত শিল্পী ও কারিগররা বিশেষ ভাবে উপকৃত হয়েছেন। এই ভাবেই দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ সুফলভোগী প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন। প্রথাগত এই সমস্ত শিল্পী ও কারিগর এবং তাঁদের পরিবারগুলির জীবনযাত্রায় সার্বিক রূপান্তর ঘটাতে কেন্দ্রীয় সরকার ১৩,০০০ কোটি টাকা ব্যয় করবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

"যাঁরা ব্যাঙ্কের কাছ থেকে গ্যারান্টি লাভের আশা করতে পারেন না তাদের জন্যই রয়েছে মোদী গ্যারান্টি" - একথা ঘোষণা করে শ্রী মোদী বলেন, দেশের ক্ষুদ্র কৃষকদের জন্য যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চালু করা হয়েছে, মুদ্রা যোজনার আওতায় তেমনি দরিদ্র, দলিত, পিছিয়েপড়া মানুষ এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়গুলিকে নিয়ে আসা হয়েছে। রাস্তার হকার ও পণ্য বিক্রেতাদের জন্য চালু হয়েছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। 

 

হরিয়ানায় নারী কল্যাণে যেসমস্ত কর্মসূচি রূপায়িত হচ্ছে তার একটি সার্বিক রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারগুলির মহিলাদের কাছে বিনামূল্যে রান্নার গ্যাস ও পাইপ লাইনের মাধ্যমে জলের যোগান নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি হরিয়ানার লক্ষ লক্ষ মহিলা সহ স্বনির্ভর গোষ্ঠীগুলির ১০ কোটি কর্মীকে কল্যাণমূলক কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে কয়েক লক্ষ কোটি টাকা। লাখপতি দিদি কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এপর্যন্ত এক কোটি মহিলা লাখপতি দিদি রূপে সম্মানিত হয়েছেন। এবছরের বাজেট ঘোষণা অনুযায়ী লাখপতি দিদির সংখ্যা ৩ কোটিতে উন্নীত করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। নমো ড্রোন দিদি কর্মসূচির প্রসঙ্গটিও এদিন স্পর্শ করে যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, দেশের কৃষি ক্ষেত্রে ড্রোন দিদিদের কাজে লাগানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ফলে, নমো ড্রোন দিদিরা অতিরিক্ত আয় ও উপার্জনের সুযোগ লাভ করবেন। 

 

হরিয়ানাকে প্রভূত সম্ভাবনাময় একটি রাজ্য বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে হরিয়ানাকে একটি উন্নত রাজ্যে রূপান্তরিত করার লক্ষ্যে সরকার সর্বোত ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রযুক্তি, পর্যটন, বাণিজ্য ও বস্ত্রশিল্প প্রতিটি ক্ষেত্রেই নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হচ্ছে। বিনিয়োগের একটি  বিশেষ রাজ্য বলে ক্রমশ পরিচিতি লাভ করছে হরিয়ানা। বিনিয়োগ বৃদ্ধির হাত ধরে রাজ্য গড়ে উঠতে চলেছে কর্মসংস্থানের প্রভূত সুযোগ-সুবিধা। 

 

আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মনোহরলাল খট্টর। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Why PM Modi Visited The Afsluitdijk: The Dutch Water Model India Is Studying

Media Coverage

Why PM Modi Visited The Afsluitdijk: The Dutch Water Model India Is Studying
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
India-Europe partnership can deliver world-class outcomes: PM Modi at the European Round Table for the Industry
May 18, 2026

Your Excellency, Prime Minister क्रिस्टर्सन,
Your Excellency उर्सुला जी,
Your Royal Highness,
वॉल्वो ग्रुप के President and CEO,
European Round Table के अध्यक्ष,
यहाँ उपस्थित Europe के प्रमुख business leaders,
देवियों और सज्जनों,

नमस्कार!

सबसे पहले मैं Prime Minister क्रिस्टर्सन का इस Round Table में मुझे आमंत्रित करने के लिए हृदय से आभार व्यक्त करता हूँ। मुझे खुशी है कि यह बैठक "गोथनबर्ग” में आयोजित की जा रही है। एक ऐसा शहर जो innovation के साथ-साथ यूरोप की manufacturing spirit का एक जीवंत प्रतीक है।

Friends,

European Round Table for Industry जैसे प्रतिष्ठित मंच को संबोधित करना मेरे लिए सम्मान की बात है।

आप में से कुछ मित्रों से मेरी पहले मुलाकात हुई है। कुछ से आज पहली बार मिल रहा हूँ। लेकिन एक बात निश्चित है, आप सभी किसी न किसी रूप में भारत से जुड़े हुए हैं।

किसी की manufacturing भारत में है। किसी का R&D भारत में है। किसी का talent base भारत में है। किसी की supply chain भारत से जुड़ी है। और कोई भारत में बड़ा इन्वेस्टमेंट कर रहा है। आज की यह बैठक इस साझेदारी को और मजबूत करने का अवसर है।

Friends,

आज भारत और यूरोप के संबंध एक नए turning point पर हैं। सरकारों के स्तर पर हमने एक ambitious और strategic agenda तय किया है।

India-EU Free Trade Agreement पर सहमति बन चुकी है। जैसे उर्सुला जी ने कहा था, यह वाकई "Mother of all Deals” है। हमारा प्रयास है कि इसे जल्द से जल्द implement किया जाए।

Security and Defence Partnership तथा Mobility Agreement ने भी हमारे सहयोग को नई दिशा दी है। India-EU Trade and Technology Council ने हमारी साझेदारी को नई institutional strength दी है। Digital technologies, supply chains और innovation, इन सभी क्षेत्रों में भारत और यूरोप साथ मिलकर काम कर रहे हैं।

India-Middle East-Europe Economic Corridor जैसे ऐतिहासिक initiatives connectivity और economic integration को नई गति दे रहे हैं। Green transition और sustainable growth को लेकर भी हमारी सोच और प्राथमिकताएँ समान हैं।

यानि, Big Picture देखें तो हमारे बीच गहरा political, economic और strategic कन्वर्जन्स है। India and Europe are strategic partners for a balanced, secure and sustainable world.

लेकिन friends,

सरकारें केवल framework, framework support और policy direction दे सकती हैं। ज़मीनी स्तर पर असली बदलाव आप सभी के प्रयासों से ही संभव रहेगा। इसलिए आज मैं आपको भारत के साथ मिलकर काम करने के लिए आमंत्रित करने आया हूँ।

Fastest-growing major economy के रूप में भारत आज एक नए आत्मविश्वास के साथ आगे बढ़ रहा है। भारत 140 करोड़ लोगों की आकांक्षाओं का देश है। हमारी young population, expanding middle class और infrastructure expansion भारत की growth को नई गति दे रहे हैं।

पिछले बारह वर्ष में भारत reform, perform और transform के मूलमंत्र पर चला है। और सरकार की पोलिटिकल विल से यह रिफॉर्म एक्स्प्रेस full speed पर आगे बढ़ रही है।

Goods and Services Tax ने भारत को one nation, one tax, one market की दिशा में आगे बढ़ाया। Insolvency and Bankruptcy Code से business culture में accountability आई। Corporate tax reforms ने manufacturing को competitive बनाया। Labour codes ने compliance को सरल और transparent बनाने की दिशा दी।

FDI reforms ने अनेक sectors को global capital के लिए खोला। PLI schemes ने electronics, pharma, auto components, solar modules, telecom, textiles जैसे कई sectors में manufacturing momentum बनाया।

हमने compliances का बोझ कम किया है। हजारों outdated regulations समाप्त किए हैं। Ease of Doing Business को governance का हिस्सा बनाया है। Digital India ने public services को अधिक transparent, efficient और accessible बनाया है।

भारत में आज दुनिया का तीसरा सबसे बड़ा startup ecosystem है। हमारे startups AI, fintech, space, drones, biotech, climate tech, और mobility में global solutions बना रहे हैं।

आज भारत में talent है, scale है, demand है, stability है, और सबसे बड़ी बात, भारत में 140 करोड़ भारतीयों की इच्छा-शक्ति है। इसीलिए अब समय है कि हम intent से investment की ओर बढ़ें।

इस विषय में मैं आपके सामने पाँच सुझाव रखना चाहता हूँ।

पहला: Telecom और digital इन्फ्रास्ट्रक्चर। Vodafone, Ericsson, Nokia, Orange, जैसी कंपनियों का भारत में विशाल अनुभव है। भारत 5G से 6G ट्रैन्ज़िशन, AI-enabled networks, secure connectivity, और digital inclusion में बड़ा partner बन सकता है। आप सभी भारत को global R&D hub बनाने में योगदान दे सकते हैं।

दूसरा: AI, semiconductors, electronics और deep-tech manufacturing. ASML, NXP, SAP, Capgemini जैसे leaders आज यहाँ मौजूद हैं। मैं आपको भारत के तेजी से विकसित हो रहे end-to-end technology ecosystem का भागीदार बनने के लिए आमंत्रित करता हूँ।

भारत का विज़न स्पष्ट है: technology innovation की अगली wave भारत में co-create होनी चाहिए।

तीसरा: green transition और क्लीन एनर्जी। अनिश्चित global environment में भारत energy security और clean energy capacity को मजबूत करने पर focus कर रहा है। ENGIE, Total Energies, Shell, Umicore जैसी कंपनियां clean energy, हाइड्रोजन, energy storage, EV और decarbonisation में लीडर्स हैं। आप भारत में बड़े पैमाने पर निवेश कर सकते हैं।

चौथा: infrastructure, mobility और urban transformation. Volvo, Maersk, Airbus, Saab, ArcelorMittal, और Heidelberg। इन सबकी expertise भारत के transformation से सीधे जुड़ती है। Sustainable cement, green steel, mobility, logistics, aerospace, defence, इन क्षेत्रों में भारत और यूरोप की पार्ट्नर्शिप world-class outcomes दे सकती है।

पाँचवां: healthcare और life-sciences। AstraZeneca, Roche, Merck, Philips, Nestlé और Unilever जैसी कंपनियों का भारत से पुराना संबंध रहा हैं। अब हमें इस पार्ट्नर्शिप को next level पर ले जाना चाहिए।

Vaccines, cancer care, digital health, nutrition और medical devices में बहुत बड़ा scope है। आप design for India, make in India, and export from India के मॉडल पर आगे बढ़ सकते हैं।

समय की सीमा के कारण मैं यहाँ उपस्थित सभी कंपनियों का नाम नहीं ले सका, लेकिन भारत के अवसर सभी के लिए हैं, और मेरा निमंत्रण भी आप सभी के लिए है।

Friends,

इन सुझावों के बाद मैं आपके सामने एक challenge भी रखना चाहता हूँ। क्या यहाँ मौजूद हर company भारत के लिए एक नया बड़ा commitment कर सकती है? क्या हम अगले पाँच वर्षों में भारत में शुरू किए जाने वाले flagship projects की पहचान कर सकते हैं?

भारत सरकार इन सभी प्रोजेक्ट्स को समयबद्ध तरीके पूरा करने में आपकी पूरी मदद करेगी। हम इन सभी प्रोजेक्ट्स की नियमित समीक्षा करने की एक institutional व्यवस्था भी बना सकते है।

Friends,

हम साल में एक बार भारत-यूरोप CEO Roundtable का आयोजन कर सकते हैं। इसमें भारत और यूरोप की industry bodies को जोड़ा जा सकता है। Sector-specific working groups भी बनाए जा सकते हैं।

मैं यह भी सुझाव दूँगा कि ERT एक India Desk या India Action Group भी बनाए। इसका mandate simple हो: जो companies भारत में हैं, उनके expansion को support करना; जो नई कंपनियाँ भारत आना चाहती हैं, उनके entry को facilitate करना; और business concerns का proactive समाधान करना।

Friends,

भारत और यूरोप की partnership केवल आर्थिक आंकड़ों तक सीमित नहीं है। यह साझा मूल्यों की partnership है। यह लोकतंत्र और विविधता की partnership है। यह trust और transparency की partnership है। यह innovation और inclusion की partnership है।

आज के विश्व में जहां अनिश्चितता है, Supply chains दबाव में हैं, टेक्नॉलजी में competition बढ़ रहा है, ऊर्जा सुरक्षा और climate action दोनों को चुनौती दी जा रही है, ऐसे समय में भारत और यूरोप मिलकर stability, sustainability और shared prosperity के मजबूत स्तंभ बन सकते हैं।

इसी भावना के साथ मैं आप सभी को भारत की विकास यात्रा से जुड़ने के लिए आमंत्रित करता हूँ। मुझे विश्वास है कि आज "गोथनबर्ग” से जो संवाद शुरू हो रहा है, वह आने वाले वर्षों में भारत और यूरोप की industrial partnership का एक नया अध्याय लिखेगा।

आप इतनी बड़ी संख्या में आये। इस समिट में मुझे आपके बीच अपने बात रखने का अवसर दिया। इसके लिए में आप सब का विशेष रूप से बहुत बहुत आभार व्यक्त करता हूँ।

बहुत-बहुत धन्यवाद।
Thank you.