মাওবাদের সমস্যা দূর করতে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করায় সরকারের দায়বদ্ধতার কথা ফের উল্লেখ করেছেন তিনি।
ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে আজ সিপিআই-মাওইস্ট-এর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু সহ ২৭জন শীর্ষ মাওবাদীর নিহত হওয়ার ঘটনা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এই এক্সবার্তা দিয়েছেন।
Proud of our forces for this remarkable success. Our Government is committed to eliminating the menace of Maoism and ensuring a life of peace and progress for our people. https://t.co/XlPku5dtnZ
— Narendra Modi (@narendramodi) May 21, 2025


