প্রধানমন্ত্রী আজ সশস্ত্র বাহিনী পতাকা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসী পুরুষ ও মহিলাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন যে সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, সংকল্প এবং অদম্য মনোবল জাতিকে রক্ষা করে এবং জনগণকে শক্তিশালী করে। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের প্রতি তাঁদের অঙ্গীকার,  জাতির প্রতি কর্তব্য, শৃঙ্খলা এবং নিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং সেবার সম্মানে সশস্ত্র বাহিনী পতাকা দিবস তহবিলে সকলকে মুক্তহস্তে  দান  করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন;

“সশস্ত্র বাহিনী পতাকা দিবসে, আমরা সেই সাহসী পুরুষ ও মহিলাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অটল সাহসের সঙ্গে আমাদের জাতিকে রক্ষা করেন। তাঁদের শৃঙ্খলা, সংকল্প এবং চেতনা আমাদের জনগণকে রক্ষা করে এবং আমাদের জাতিকে শক্তিশালী করে। দেশের প্রতি তাঁদের অঙ্গীকার,  জাতির প্রতি কর্তব্য, শৃঙ্খলা এবং আমাদের জাতির প্রতি নিষ্ঠার এক শক্তিশালী উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। আসুন আমরা সশস্ত্র বাহিনী পতাকা দিবস তহবিলেও মুক্তহস্তে  দান করি।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi Leads International Yoga Day Event In Kolkata, Says It Has Become 'World's Biggest Festival'

Media Coverage

PM Modi Leads International Yoga Day Event In Kolkata, Says It Has Become 'World's Biggest Festival'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 জুন 2026
June 21, 2026

PM Modi Taking India’s Traditions to Every Corner of the World