প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কানাডার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত মার্ক কার্নি-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি সেই সঙ্গে লিবারেল পার্টিকেও জয়ের জন্য অভিনন্দন জানান।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“অভিনন্দন @MarkJCarney কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আপনার নির্বাচনে এবং জয়ের জন্য লিবারেল পার্টিকে। ভারত এবং কানাডা পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসনের প্রতি একনিষ্ঠ দায়বদ্ধতা এবং মানুষে মানুষে উজ্জীবিত সম্পর্কের ঐক্যসূত্রে বাঁধা। আমাদের সহযোগিতাকে আরও শক্তিশালী করতে এবং জনসাধারণের জন্য বৃহত্তর সুবিধার পথকে উন্মুক্ত করতে একযোগে কাজের অপেক্ষায় রইলাম।”
Congratulations @MarkJCarney on your election as the Prime Minister of Canada and to the Liberal Party on their victory. India and Canada are bound by shared democratic values, a steadfast commitment to the rule of law, and vibrant people-to-people ties. I look forward to working…
— Narendra Modi (@narendramodi) April 29, 2025


