প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি জি-র প্রতি অসম্মান এবং পশ্চিমবঙ্গ সরকারের সাঁওতাল সংস্কৃতির প্রতি অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন যে, এই ঘটনাটি লজ্জাজনক ও অভূতপূর্ব, আর গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী সকলেই এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন যে, রাষ্ট্রপতি জি, যিনি নিজেও একটি জনজাতি সম্প্রদায়ের মানুষ; যে বেদনা ও যন্ত্রণা প্রকাশ করেছেন, তা ভারতের জনগণের মনে প্রচণ্ড দুঃখের সৃষ্টি করেছে।

শ্রী মোদী বলেছেন যে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সমস্ত সীমা অতিক্রম করেছে এবং রাষ্ট্রপতির প্রতি এই অপমানের জন্য তাদের প্রশাসন দায়ী।

প্রধানমন্ত্রী আরও বলেছেন যে, এটি সমানভাবে দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এতটা অবহেলা করছে।

রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে বলে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে, এই পদের পবিত্রতা সর্বদা সম্মান করা উচিত। তিনি আশা প্রকাশ করেছেন যে, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আরও ভালো বোধ বিরাজ করবে।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন;

“এটা লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র এবং আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী সকলেই হতাশ।

রাষ্ট্রপতি জী, যিনি নিজেও একটি আদিবাসী সম্প্রদায়ের সন্তান, যে বেদনা ও যন্ত্রণা প্রকাশ করেছেন, তা ভারতের জনগণের মনে প্রচণ্ড দুঃখের সঞ্চার করেছে।

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার সত্যিই সমস্ত সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতির প্রতি এই অপমানের জন্য তাদের প্রশাসন দায়ী।

এটাও সমানভাবে দুর্ভাগ্যজনক যে সাঁওতাল সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এতটা অবহেলা করে।

রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে এবং এই পদের পবিত্রতা সর্বদা সম্মান করা উচিত। আশা করি পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে উন্নত বিবেক বিরাজ করবে।”

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Eway bills rise 7.7% to 139.08 mn in August, third highest on record

Media Coverage

Eway bills rise 7.7% to 139.08 mn in August, third highest on record
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 4 সেপ্টেম্বর 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership