অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবকরা বৃষ্টির জল ধরে রাখার প্রয়োজনের বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে পুতুল নাটিকার আয়োজন করেছে । প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন ।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডু-র এক ট্যুইটবার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;
“এই ধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এগুলি ফলপ্রসু হয় । জল সংরক্ষণের বার্তা প্রচারে দেশের মানুষ আরও বেশি করে অংশ নেবেন বলে আমি আশাবাদী ।”
Such efforts are laudatory and they go a long way in spreading awareness on various issues. I hope more people across India undertake such efforts to further the message of water conservation. https://t.co/FVXqoth18p
— Narendra Modi (@narendramodi) June 17, 2023


