প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৫ (পর্ব-১)-এ যোগদান করেছেন। এই অনুষ্ঠানে সাহসিকতার জন্যে পুরস্কার প্রদান করা হয়।
তিনি এক্স পোস্টে লিখেছেন :
“প্রতিরক্ষা পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৫ (পর্ব-১)-এ উপস্থিত ছিলাম, সেখানে সাহসিকতা পুরস্কার তুলে দেওয়া হয়। ভারত সর্বদা সশস্ত্র বাহিনীর কাছে তাঁদের বীরত্ব এবং দেশের সুরক্ষায় অঙ্গীকারের জন্য কৃতজ্ঞ থাকবে।”
Attended the Defence Investiture Ceremony-2025 (Phase-1), where Gallantry Awards were presented. India will always be grateful to our armed forces for their valour and commitment to safeguarding our nation. pic.twitter.com/cwT056n2e6
— Narendra Modi (@narendramodi) May 22, 2025


