ক্ষতিগ্রস্তদের পিএমএনআরএফ থেকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের কুলু-তে বাস দুর্ঘটনায় প্রাণহানির খবরে শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছেন। এই অর্থ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক ট্যুইট বার্তায় বলা হয়েছে – “হিমাচল প্রদেশের কুলু-তে বাস দুর্ঘটনার খবরটি দুঃখজনক। শোকের এই মুহূর্তে স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করছে : প্রধানমন্ত্রী@narendramodi।”

অন্য একটি ট্যুইট বার্তায় বলা হয়েছে - “প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে হিমাচল প্রদেশের মর্মান্তিক বাস দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়া হবে।”

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's 1 Trillion Retail Moment: Dawn of Retail Revenue Intelligence

Media Coverage

India's 1 Trillion Retail Moment: Dawn of Retail Revenue Intelligence
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 27 জুন 2026
June 27, 2026

Appreciation for PM Modi's Development-Focused and People-Centric Governance