তামিলনাড়ুর বিরুদ্ধনগর জেলায় এক বাজির কারখানায় দুর্ঘটনার কারণে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঘটনায় আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনাও জানিয়েছেন তিনি।
দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন সহায়তাদানের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ‘প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল’ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ সম্পর্কে তাঁর গভীর অনুভূতির কথা ব্যক্ত করে শ্রী মোদী সমাজমাধ্যমে এক বার্তায় বলেছেন :
“বিরুদ্ধনগর জেলার এক বাজি কারখানায় দুর্ঘটনার সংবাদে আমি আন্তরিকভাবে শোকাহত। এই কঠিন পরিস্থিতিতে যাঁরা মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন, তাঁদের প্রিয়জনদের মতো আমিও সমান চিন্তিত। দুর্ঘটনায় আহতদের প্রত্যেকে যাতে দ্রুত এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, সেই উদ্দেশে আমি প্রার্থনা জানাই।
মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে ‘প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল’ থেকে।”
It is with a heavy heart that I learnt about a mishap at a firecracker factory in Virudhunagar district. During this difficult time, my thoughts are with the loved ones of those who have tragically passed away. I wish a swift and full recovery for all who have been injured.
— PMO India (@PMOIndia) February 17, 2024
An…


