এই সম্মেলনের মূল ভাবনা আর.এ.আই.এস.ই. – দায়বদ্ধ (রেসপন্সিবল), ত্বরান্বিত (অ্যাক্সিলারেটেড), উদ্ভাবনী (ইনোভেটিভ), সুস্থায়ী (সাসটেনেবল) এবং ব্যবসা-বাণিজ্যে সাম্য (ইক্যুইটেবল বিজনেসেস)

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ আগস্ট বেলা ১২টায় নতুন দিল্লিতে বি-২০ শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নীতি নির্ধারক, ব্যবসা-বাণিজ্য জগতের শীর্ষ ব্যক্তিত্ব এবং বিশেষজ্ঞরা বি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা চালাবেন। ‘বি-২০ ইন্ডিয়া’ ৫৪টি সুপারিশ এবং বিভিন্ন নীতি পরিবর্তনের জন্য ১৭২টি পদক্ষেপের সুপারিশ সম্বলিত একটি প্রস্তাবনা জি-২০ গোষ্ঠীর কাছে পেশ করবে।

‘বিজনেস-২০’ বা বি-২০ হল জি-২০ গোষ্ঠীর ব্যবসা-বাণিজ্য নিয়ে আলাপ-আলোচনা চালানোর সরকারি মঞ্চ। ২০১০ সালে বি-২০ প্রতিষ্ঠিত হয়। জি-২০ গোষ্ঠীর বিভিন্ন সংস্থার মধ্যে বি-২০-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও রয়েছেন। আর্থিক উন্নতি এবং উন্নয়নে গতি আনতে বি-২০ গোষ্ঠী নীতিগত ক্ষেত্রে নানা ধরনের সুপারিশ করে থাকে। 
২৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত বি-২০-র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মূল ভাবনা আর.এ.আই.এস.ই. – দায়বদ্ধ (রেসপন্সিবল), ত্বরান্বিত (অ্যাক্সিলারেটেড), উদ্ভাবনী (ইনোভেটিভ), সুস্থায়ী (সাসটেনেবল) এবং ব্যবসা-বাণিজ্যে সাম্য (ইক্যুইটেবল বিজনেসেস)। ২৭ আগস্টের সম্মেলনে ৫৫টি দেশের ১,৫০০-র বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India’s digital economy enters mature phase as video dominates: Nielsen

Media Coverage

India’s digital economy enters mature phase as video dominates: Nielsen
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
May 05, 2026

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, May 31st. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.