আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক উত্তর দিয়েছেন। উচ্চকক্ষে এই আলাচনায় অংশগ্রহণ এবং বিতর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণকারী রাজ্যসভার সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে রাজ্যসভার সাংসদ মদনলাল সাইনির প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, ২০১৯এর লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ স্হায়ী সরকারের পক্ষে রায় দিয়েছে। তিনি আরও বলেন, এই নির্বাচনের পর বিভিন্ন রাজ্যে স্হায়ী সরকার গঠন করতে দেখা গেছে।

সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রশংসা করে প্রধানমন্ত্রী সমগ্র নির্বাচন পদ্ধতিকে এক বিশাল ব্যাপার বলে জানান। তিনি বলেন, কিছু নেতা ‘গণতন্ত্রকে হরণ করা হচ্ছে’ বলে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভোটারদের ইচ্ছা নিয়ে সংসদের সদস্যরা প্রশ্ন করছেন কি না সে বিষয়েও জানতে চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের সকলের নির্বাচন পদ্ধতি ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত প্রয়োজন।

নির্বাচনের কাজে ব্যবহৃত ইভিএম নিয়ে যে প্রশ্ন উঠেছে তারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, যেখানে বুথ দখল এবং হিংসার ঘটনা ঘটেছে সেখানে ইভিএম মেশিন পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ভোটদানের হার সংবাদ শিরোনামে এসেছে। এটা গণতন্ত্রের পক্ষে এক উল্লেখযোগ্য পদক্ষেপ’। তিনি আরও বলেন, ভিভিপ্যাটই কেবলমাত্র ভোটদানের পদ্ধতিকে শক্তিশালী করে তুলতে পারে।

নির্বাচনের পদ্ধতি পুর্নগঠন প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী মোদী বলেন, ভারতবর্ষে নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করে তুলতে পুর্নগঠন অত্যন্ত প্রয়োজন। এই প্রসঙ্গে ‘এক দেশ এক ভোট’-এর মতো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী।

শ্রী মোদী বলেন, দেশের সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রক্রিয়ার সরলীকরণ করে চলেছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ক্ষমতায়ণের ওপর বিশ্বাসী। দেশে সাধারণ মানুষের গৃহ নির্মাণ, বিদ্যুতায়ণ, গ্যাস, সংযোগ, শৌচালয় নির্মাণের মতো কাজে কেন্দ্রীয় সরকার বিশেষ জোর দিয়েছে বলে জানান তিনি।

দেশের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দিতে সকলকেই একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি সকল রাজনৈতিক দলকে সদর্থক মনোভাব দেখাতে বলেন এবং তাদের মতামত ও পরিকল্পনা দেওয়ার জন্য আবেদন জানান।

সম্প্রতি ঝাড়খন্ডের ঘটনা গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের আইন অনুযায়ী দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। এই ধরণের ঘটনা রাজ্যের বদনাম করতে পারবে না বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আইন অনুযায়ী এই ধরণের ঘটনা রুখতে যথাযথ ব্যবস্হা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পকে এখন আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, গরিব মানুষদের সর্বোচ্চ মানের এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসা পরিষেবা দিতে চাই সরকার।

প্রধানমন্ত্রী শ্রী মোদী আরও বলেন, সরকার উত্তরপূর্বের বিভিন্ন রাজ্য বিশেষ করে পিছিয়ে থাকা আগ্রহী জেলাগুলির উন্নয়নের ওপর বিশেষ নজর দিয়েছে সরকার।

জাতীয় লক্ষ্যের সঙ্গে আঞ্চলিক উচ্চাশাগুলির সমন্বয় বজায় রেখে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশকে শক্তিশালী ও সমৃদ্ধশালী করে তুলতে প্রত্যেক নাগরিকের কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী। দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া এবং নতুন ভারত গঠনের জন্য সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt

Media Coverage

EPFO settles 8.3 crore claims in FY26; cheque leaf upload reform benefits 7 crore members, says govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi receives a telephone call from the US Vice President
August 08, 2026
PM and Vice President Vance review progress in the India-U.S. Strategic Partnership.
PM and Vice President Vance exchange views on regional and global developments.
PM warmly congratulates Vice President Vance and Ms. Usha Vance on the birth of their son.

Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the Vice President of the United States, Mr. J.D. Vance.

Prime Minister and Vice President Vance reviewed progress in the India-U.S. Comprehensive Global Strategic Partnership. They noted the sustained momentum in the high-level engagements and reaffirmed their commitment to further strengthening cooperation in trade, defence, critical and emerging technologies, energy security and critical minerals.

They also exchanged views on regional and global developments of mutual interest.

Prime Minister warmly congratulated Vice President Vance and Ms. Usha Vance on the birth of their son and conveyed best wishes to the family.