আজ প্রতিটি ক্ষেত্রে মহিলারা সামনে থেকে নেতৃত্ব করছে: প্রধানমন্ত্রী মোদী
আমাদের কন্যারা কেবলমাত্র যুদ্ধ বিমানই চালাচ্ছেন না, বরং সাগর পরিক্রমাও সম্পন্ন করছেন: প্রধানমন্ত্রী মোদী
মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে আমাদের সরকার সম্পূর্ণ দায়বদ্ধ: প্রধানমন্ত্রী মোদী

আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারাণসীর দীনদয়াল হস্তকলা সঙ্কুলে জাতীয় মহিলা জীবিকা সম্মেলন-২০১৯এ অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ গ্রামীণ জীবিকা মিশনের সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত পণ্য নিয়ে আয়োজিত প্রদর্শনীটি ঘুরে দেখেন। তিনি মহিলা সুবিধাভোগীদের হাতে বৈদ্যুতিক চক, সৌরচক্র, মধু মোড়ক তুলে দেন। ৫টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে প্রশস্তিপত্র তুলে দেন। দীনদয়াল অন্তদ্বয় যোজনায় এনআরএলএম উত্তরপ্রদেশে সহযোগিতায় গঠিত মহিলাদের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী প্রধানমন্ত্রীকে ‘ভারত কে বীর’ তহবিলে ২১ লক্ষ টাকার চেক তুলে দেন।

আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষ্যে শ্রী নরেন্দ্র মোদী সমস্ত মহিলাকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, নতুন ভারত গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭৫ হাজার স্হান থেকে ৬৫ লক্ষ মহিলা এই অনুষ্ঠানে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। মহিলাদের ক্ষমতায়নে বারাণসী উজ্জ্বল উদাহরণ বলে তিনি মন্তব্য করেন।

মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার সম্পূর্ণ দায়বদ্ধ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। মহিলা এবং কন্যা শিশুদের কল্যাণের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তিনি উল্লেখ করেন। এরমধ্যে রয়েছে- স্বাস্হ্য, পুষ্টি, পয়ঃনিকাশী, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বনির্ভর কর্মসংস্হান, নতুন গ্যাসের সংযোগ, নারীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, সরকার ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি চালু করেছে। এটি বিশ্বের মধ্যে সর্বোৎকৃষ্ট।

প্রধানমন্ত্রী জানান, সব কেন্দ্রীয় সরকারের প্রকল্পে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মুদ্রা যোজনার আওতায় ১৫ কোটি সংখ্যক ঋণ দেওয়া হয়েছে। এরমধ্যে ১১ কোটি ঋণ মহিলারা পেয়েছেন।

স্বনির্ভর গোষ্ঠীদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁদের কাজে শুধু পরিবারেরই উন্নতিসাধন হয় না, তা দেশের উন্নয়নেও সাহায্য করে। শ্রী নরেন্দ্র মোদী বলেন, সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যাঙ্ক ঋণ সহ নানা সুবিধা দেওয়ায় সেগুলির উৎসাহ বেড়েছে। তিনি জানান, দেশে এখন ৫০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে ৬ কোটি মহিলা যুক্ত। তাঁর সরকারের লক্ষ্য হল প্রতিটি পরিবারের একজন করে মহিলা সদস্য যেন একটি স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত থাকেন।

স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও উদ্ভাবক এবং তাঁদের বাজার বোঝার ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সরকারকে তাঁদের উৎপাদিত পণ্যের ‘জেম পোর্টাল’এর মাধ্যমে বিক্রির তিনি পরামর্শ দেন।প্রধানমন্ত্রী বলেন, যেসব জায়গায় সুযোগ রয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির সেইসব ক্ষেত্রে প্রসারিত হওয়া উচিত।

সম্প্রতি চালু হওয়া প্রধানমন্ত্রী শ্রম মান-ধন যোজনার সুযোগ মহিলাদের নেওয়ার জন্য শ্রী নরেন্দ্র মোদী প্রস্তাব দেন। এরফলে বৃদ্ধ বয়সে তাঁরা আর্থিক নিরাপত্তা পাবেন। তিনি কিষান সম্মান নিধি এবং আয়ুষ্মান ভারত যোজনার কথা উল্লেখ করেন।

বারাণসীতে প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের সঙ্গে মতবিনিময়ও করেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
ILO: 100 crore covered under social security

Media Coverage

ILO: 100 crore covered under social security
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam underlining the importance of dedication and determined effort in accomplishing every goal
July 17, 2026
Prime Minister expresses happiness on the launch of India's first hydrogen train

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam underlining the importance of dedication and determined effort in accomplishing every goal:

"प्रभूतं कार्यमल्पं वा यन्नरः कर्तुमिच्छति।

सर्वारम्भेण तत् कार्यं सिंहादेकं प्रचक्षते।।"

The Prime Minister also said that the dream of India receiving its first hydrogen train has become a reality, marking a significant milestone in the nation's efforts to build a clean, green and future-ready transport system. He congratulated everyone associated with this remarkable achievement.

The Prime Minister posted on X:

आज भारत को पहली हाइड्रोजन ट्रेन मिलने का सपना साकार होने जा रहा है। यह आत्मनिर्भर भारत और सतत विकास की दिशा में एक बहुत बड़ा दिन है। मैं इससे जुड़े सभी लोगों को बहुत बधाई देता हूं।

प्रभूतं कार्यमल्पं वा यन्नरः कर्तुमिच्छति।

सर्वारम्भेण तत् कार्यं सिंहादेकं प्रचक्षते।।