In one way the correct meaning of PSE is - Profit and Social benefit generating Enterprise: PM Modi at CPSE Conclave
For public and private sector, the formula of success remains same - the 3 Is, which mean Incentives, Imagination and Institution Building: PM
I believe that Idealism and Ideology are not enough for economic decision making, they need to be replaced with pragmatism and practicality, says the PM
PSEs can contribute towards the formation of New India through 5 Ps - Performance + Process + Persona + Procurement and Prepare: PM
To date, we have been treating PSEs as navratana companies. But now, its time to think beyond it. Can we think about making New India jewel, asks PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্তসংস্থাগুলির এক সম্মেলনে অংশ নিয়েছেন।  

কর্পোরেট গভর্ন্যান্স, মানবসম্পদ পরিচালন, ফাইনান্সিয়াল রি-ইঞ্জিনিয়ারিং,উদ্ভাবন, প্রযুক্তি এবং ২০২২ সালের মধ্যে নতুন ভারতের দৃষ্টিকোণ বিষয়ে প্রধানমন্ত্রীরসামনে বিভিন্ন বিষয় বস্তু তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী এই সমাবেশকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের একনতুন সূচনা বলে বর্ণনা করেন। 

তাঁর সামনে তুলে ধরা বিভিন্ন বিষয় বস্তুর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন,কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে নিজস্ব পদ্ধতিতে কাজের স্বাধীনতাদিয়েছে। যাতে তারা তাদের কাজের অগ্রগতি ঘটাতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্তনেওয়া হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জাতি গঠনের কাজে এবং স্বাধীনতাপরবর্তী সময়ে দেশের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।  

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির জন্য একই সঙ্গে মুনাফা এবং সামাজিকসুবিধাসৃজন, এই দুটি কাজই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কর্মীদেরপ্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই সব কর্মীদের কঠোর পরিশ্রম ছাড়া সমস্ত বিদ্যুৎবিহীন গ্রামে বিদ্যুতের সংযোগ পৌঁছে দেওয়া এবং দরিদ্রদের রান্নার গ্যাসের সংযোগদেওয়ার মতো, সরকারের প্রধান লক্ষ্য পূরণ কোনও ভাবেই সম্ভব হ’ত না। 

প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র পুরনো দিনের কাজের অগ্রগতির কথা ভাবলেই চলবেনা, নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার উদ্যোগও বিশেষ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীবলেন, একুশ শতকের কর্মপদ্ধতি মূল নীতিই হ’ল উদ্ভাবন ও উদ্যোগ। উৎসাহ, কল্পনা এবংপ্রতিষ্ঠান গঠনকে সাফল্যের তিনটি প্রধান চাবিকাঠি হিসাবে ধরতে হবে। 

প্রধানমন্ত্রী নতুন ভারত গড়ে তোলার কাজে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে এগিয়েআসার আহ্বান জানান। নতুন প্রযুক্তি ও পদ্ধতিকে কাজে লাগিয়ে এই কাজ করতে হবে বলেতিনি বলেন। এজন্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সামনে তিনি পাঁচসূত্রী উদ্যোগের উল্লেখকরেন। এগুলি হ’ল – অগ্রগতি, প্রক্রিয়া, ব্যক্তিগত উদ্যোগ, সংগ্রহ এবং প্রস্তুতি। 

এই প্রসঙ্গে তিনি আরও বিস্তারিতভাবে বলতে গিয়ে প্রধানমন্ত্রী কাজ এবংআর্থিক অগ্রগতি, স্বচ্ছতা ও কাজকর্মের দায়বদ্ধতার প্রসঙ্গও উল্লেখ করেন। জিইএমমঞ্চের মাধ্যমে পণ্যদ্রব্য সংগ্রহ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের কাছ থেকেজিনিসপত্র কেনাকাটার ওপরও তিনি জোর দেন। কৃত্রিম মেধা, কোয়ান্টাম কম্প্যুটিং এবংরোবোটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকার কথাওপ্রধানমন্ত্রী বলেন।  

নতুন ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সামনে তিনি পাঁচটি চ্যালেঞ্জের কথাউল্লেখ করেন  : 

·    ২০২২ সালেরমধ্যে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কিভাবে তাদের ভূ-কৌশলগত কাজের পরিধিসর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে? 

·    ২০২২ সালেরমধ্যে কিভাবে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি দেশের আমদানি বাবদ ব্যয় হ্রাস করতেপারে? 

·    ২০২২ সালেরমধ্যে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কিভাবে উদ্ভাবন ও গবেষণার মেলবন্ধন ঘটাতেপারে? 

·    ২০২২ সালেরমধ্যে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কিভাবে তাদের সামাজিক দায়িত্ব বাবদ তহবিলসবচেয়ে ব্যবহার করবে? 

·    ২০২২ সালেরমধ্যে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি দেশের জন্য কোন্‌ উন্নয়নের আদর্শ তুলে ধরবে? 

  

প্রধানমন্ত্রীবলেন, বিশ্বের ৫০০টি বৃহত্তর কোম্পানির মধ্যে এক-চতুর্থাংশই কোনও না কোনও দেশেররাষ্ট্রায়ত্ত সংস্থা। তিনি বলেন, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি অন্যান্য দেশেররাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে, বিদেশে বিনিয়োগের জন্য একটিসার্বিক রণকৌশল নিতে পারে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভারতেরপ্তানি বাবদ ব্যয় হ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কেন্দ্রীয়রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির আধুনিক গবেষণা ও উন্নয়নের পরিকাঠামোর কথা তুলে ধরে তিনিবলেন, সিএসআইআর এবং আইসিএআর-এর মতো সংস্থাকে কাজে লাগিয়ে গবেষণা ও উদ্ভাবনের একটিঅখন্ড ব্যবস্থা গড়ে তোলা দরকার। এই প্রসঙ্গে তিনি সরকারি দপ্তর ও কেন্দ্রীয়রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে তথ্য বিনিময়ের ওপর জোর দেন। 

প্রধানমন্ত্রীকেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতা বাবদ অর্থ ব্যয়কে প্রতি বছরবিষয়নির্দিষ্ট করে তোলার প্রস্তাব করেন। এই প্রসঙ্গে তিনি সামাজিক দায়বদ্ধতা বাবদঅর্থ স্কুলের শৌচালয় নির্মাণের কাজে লাগানোর সাফল্যের কথা তুলে ধরেন। উন্নয়নকামীজেলাগুলির জন্যও এই অর্থ ব্যয় করা যেতে পারে। এছাড়া, দক্ষতা উন্নয়নের জন্যওকেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এই অর্থ ব্যয় করতে পারে। 

প্রধানমন্ত্রীবলেন, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কাগজ বিহীন কাজের ব্যবস্থা, নগদ বিহীনলেনদেন এবং বর্জ্য পরিচালনের মতো অনেক ক্ষেত্রে আদর্শ হয়ে উঠতে পারে।  

  

প্রধানমন্ত্রীআশা প্রকাশ করেন, নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যকে সাকার করে তোলার কাজে কেন্দ্রীয়রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। 

 

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
UPI goes live at Eiffel Tower and French airports as India-France digital ties strengthen

Media Coverage

UPI goes live at Eiffel Tower and French airports as India-France digital ties strengthen
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on Raja Parba
June 15, 2026

The Prime Minister, Shri Narendra Modi, today extended his greetings on the occasion of Raja Parba.

In a post on X, the Prime Minister said:

“Warm wishes on the joyous occasion of Raja Parba. May this special festival deepen the spirit of happiness and harmony in society. May everyone be blessed with prosperity and good health.”