PM Narendra Modi appreciates the role of media on #NationalPressDay
#NationalPressDay: The role of the media in giving voice to the voiceless is commendable, says PM Modi
Media has added great strength to ‘Swachh Bharat Mission’ and effectively furthered the message of cleanliness: PM Narendra Modi #NationalPressDay
A free press is the cornerstone of a vibrant democracy: PM Narendra Modi #NationalPressDay

জাতীয় সংবাদ মাধ্যম দিবসে প্রচার মাধ্যমের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন  : 

“জাতীয় সংবাদ মাধ্যম দিবসে প্রচার মাধ্যমের সকল বন্ধুকে অভিনন্দন জানাই।আমাদের সংবাদ মাধ্যমগুলির কর্মীদের কঠোর শ্রমের আমি প্রশংসা করি। বিশেষত, সংবাদপ্রতিনিধি এবং আলোকচিত্রীরা যেভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে বিভিন্ন সংবাদ সংগ্রহেরপর তা জাতীয় তথা আন্তর্জাতিক পর্যায়ে প্রচারের ব্যবস্থা করেন, তা নিঃসন্দেহেপ্রশংসনীয়। 

বাণীহারার কন্ঠে প্রকাশের উপযোগী ভাষার যোগান দেওয়ার ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলির ভূমিকা সাধুবাদের দাবী রাখে। গত তিন বছরে ‘স্বচ্ছ ভারত মিশন’কে আরওবেশি করে শক্তি যুগিয়েছে প্রচার মাধ্যমগুলি। পরিচ্ছন্নতার বার্তাকে সফলভাবে আরওএগিয়ে নিয়ে যাওয়ার কাজেও বিশেষ কৃতিত্ব দেখিয়েছে তারা।  

বর্তমান দিনে এবং যুগে সোশ্যাল মিডিয়ার উত্থান আমরা লক্ষ্য করছি, এমনকিমোবাইল ফোনের মাধ্যমেও বিভিন্ন তথ্য ও সংবাদ সকলের নজরে নিয়ে আসা হচ্ছে। এই ধরণেরঅগ্রগতি যে সংবাদ মাধ্যমগুলি প্রসারে আরও বেশি মাত্রায় সাহায্য করবে, সে বিষয়ে আমিনিশ্চিত। শুধু তাই নয়, সংবাদ মাধ্যম ক্ষেত্রটি আরও গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলকহয়ে উঠবে বলেই আমার বিশ্বাস।  

এক উজ্জ্বল ও প্রাণবন্ত গণতন্ত্রের মূল কথাই হ’ল সংবাদ মাধ্যমের স্বাধীনতা।সংবাদ মাধ্যম তথা সংবাদপত্রের স্বাধীনতাকে ঊর্ধ্বে রাখতে আমরা পুরোপুরিপ্রতিশ্রুতিবদ্ধ। ১২৫ কোটি ভারতবাসীর শক্তি, দক্ষতা এবং সৃজনশীলতা প্রকাশের একটিউপযুক্ত ক্ষেত্র হয়ে উঠুক দেশের প্রচার মাধ্যমগুলি এই শুভেচ্ছা জানাই”।  

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India records highest-ever startup surge with 55,200 recognised in FY26

Media Coverage

India records highest-ever startup surge with 55,200 recognised in FY26
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 18 এপ্রিল 2026
April 18, 2026

From Tap Water to 40,000 Manuscripts: Modi’s Vision Delivers Jobs, Clean Energy & Civilisational Pride