প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি প্যারিস প্যারালিম্পিক্সে মিক্সড টিম কমপাউন্ড ওপেন তিরন্দাজি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করায় অ্যাথলিট শীলতদেবী ও রাকেশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। 


এক্স বার্তায় শ্রী মোদী বলেন, “দলগত সাফল্যের জয়জয়কার! মিক্সড টিম কমপাউন্ড ওপেন তিরন্দাজি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করায় অ্যাথলিট শীলতদেবী ও রাকেশ কুমারকে অভিনন্দন ।তাঁরা অসাধারণ একাগ্রতা ও নৈপূণ্য প্রদর্শন করেছেন।ভারত তাঁদের এই সাফল্যে আনন্দিত।#Cheer4Bharat”