ফুডব্যাঙ্ক-ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা স্নেহা মোহনদাস তাঁর জীবনের অনুপ্রেরণাদায়ক কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য নারী দিবসের ‘শি ইন্সপায়ার আস’ অভিযানের অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সুবিধা গ্রহণ করেন। মায়ের থেকে অনুপ্রাণিত স্নেহা গৃহহীনদের আহারের ব্যবস্থার জন্য ফুড ব্যাঙ্ক-ইন্ডিয়া উদ্যোগ গ্রহণ করেন। তাঁর মাও এক সময় গৃহহীনদের অন্নের সংস্থান করতেন।
স্বেচ্ছাসেবকদের নিয়ে স্নেহা ক্ষুধা নিবারণের কাজে যুক্ত রয়েছেন। ফুড ব্যাঙ্ক-ইন্ডিয়ার ২০টিরও বেশি শাখা রয়েছে। এগুলি বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে নিরন্তর কাজ করে চলেছে। স্নেহা জানান, ফুড ব্যাঙ্ক-ইন্ডিয়া গণভোজন, কুকিং ম্যারাথন এমনকি, স্তন্যপানের ব্যাপারে সচেতনতা প্রচারের কাজেও যুক্ত রয়েছে।
স্নেহা সাধারণ মানুষকেও, বিশেষ করে মহিলাদের এগিয়ে এসে তাঁর এই কাজে সামিল হওয়ার আহ্বান জানান। অন্তত একজন ক্ষুধার্ত ব্যক্তির জন্য আহারের বন্দোবস্ত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে এই বিশ্বকে ক্ষুধামুক্ত করে তোলার কাজে অবদান রাখার কথা বলেন।
You heard of food for thought. Now, it is time for action and a better future for our poor.
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
Hello, I am @snehamohandoss. Inspired by my mother, who instilled the habit of feeding the homeless, I started this initiative called Foodbank India. #SheInspiresUs pic.twitter.com/yHBb3ZaI8n


