প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এনডিএ সরকারের আমলে গত ১১ বছরে ভারত যে উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে গেছে সেটিকে তুলে ধরেছেন।
শ্রী মোদী বলেছেন যে, ১৪০ কোটি ভারতীয়ের মিলিত অংশগ্রহণের মাধ্যমে সুপ্রশাসন এবং রূপান্তরের উপর সুস্পষ্ট আলোকপাত বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি ঘটিয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর নীতিদ্বারা চালিত হয়ে এনডিএ সরকার দ্রুততা এবং সংবেদনশীলতার মাধ্যমে উচ্চ মাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পেরেছে। শ্রী মোদী বলেছেন, অর্থনৈতিক বৃদ্ধি থেকে সামাজিক উন্নয়ন পর্যন্ত সরকার মানবকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সার্বিক অগ্রগতিকে অগ্রাধিকার দিয়েছে।
তিনি জানিয়েছেন, ভারত বর্তমানে শুধুমাত্র দ্রুতবর্ধনশীল বড় অর্থনীতি নয়, জলবায়ু সংক্রান্ত এবং ডিজিটাল উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বে একটি প্রধান কণ্ঠশ্বর হয়ে উঠেছে।
শ্রী মোদী বলেছেন যে, “আমরা আমাদের মিলিত সাফল্যের জন্য গর্বিত ঠিকই তবে, আমরা এক বিকশিত ভারত গঠনের দিকেও তাকিয়ে আছি আশা, আত্মবিশ্বাস এবং নতুন সংকল্প নিয়ে”।
তিনি বলেছেন, গত ১০ বছর অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে এবং জীবনযাপন সহজ করে তুলেছে।
এই প্রসঙ্গে শ্রী মোদী দেশবাসীকে নমো অ্যাপ-এর মাধ্যমে এই রূপান্তরকারী যাত্রা সম্পর্কে জানতে উৎসাহ দিয়েছেন। এতে, সরকারের সাফল্যগুলি সম্পর্কে জানা যাবে আলাপচারিতার মাধ্যমে। এর মধ্যে আছে খেলা, ক্যুইজ, সমীক্ষা এবং অন্যান্য ফরম্যাট যা জানতে সাহায্য করে, মানুষকে আকর্ষণ করে এবং উৎসাহ দেয়।
প্রধানমন্ত্রী ভিডিও, ইনফোগ্রাফিক্স এবং নমো অ্যাপ ও সরকারি ওয়েবসাইটে প্রাপ্তব্য নিবন্ধের মাধ্যমে ভারতের বিকাশযাত্রা সম্পর্কে জানতে মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ এই মন্তব্যগুলি পোস্ট করেছেন।
#11YearsOfSeva
A clear focus on good governance and transformation!
— Narendra Modi (@narendramodi) June 9, 2025
Powered by the blessings and collective participation of 140 crore Indians, India has witnessed rapid transformations across diverse sectors.
Guided by the principle of ‘Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka… pic.twitter.com/bCC4MJP3Ii
"The last eleven years have brought many positive changes and boosted ‘Ease of Living.’
The NaMo App takes you through this transformative journey in an innovative manner, through interactive games, quizzes, surveys and other such formats that inform, engage and inspire.
Do have a look…
11YearsOfSeva"
The last eleven years have brought many positive changes and boosted ‘Ease of Living.’
— Narendra Modi (@narendramodi) June 9, 2025
The NaMo App takes you through this transformative journey in an innovative manner, through interactive games, quizzes, surveys and other such formats that inform, engage and inspire.
Do…
"India’s Vikas Yatra, showcased through interesting videos, infographics, articles and more on the NaMo App... Do explore.
narendramodi.in/vikasyatra2025
11YearsOfSeva"
India’s Vikas Yatra, showcased through interesting videos, infographics, articles and more on the NaMo App... Do explore. https://t.co/VdFMHo1pNH#11YearsOfSeva
— Narendra Modi (@narendramodi) June 9, 2025
" बीते 11 वर्षों में हमारी सरकार की हर योजना के केंद्र में गरीब भाई-बहनों के साथ ही जन-जन का कल्याण सुनिश्चित करना रहा है। उज्ज्वला हो या पीएम आवास, आयुष्मान भारत हो या भारतीय जनऔषधि या फिर पीएम किसान सम्मान निधि, इन सभी योजनाओं ने देशवासियों की उम्मीदों को नए पंख दिए हैं। हमने इस दौरान पूरी निष्ठा और सेवाभाव के साथ लोगों का जीवन आसान बनाने के लिए हरसंभव प्रयास किया है।"
#11YearsOfSeva
बीते 11 वर्षों में हमारी सरकार की हर योजना के केंद्र में गरीब भाई-बहनों के साथ ही जन-जन का कल्याण सुनिश्चित करना रहा है। उज्ज्वला हो या पीएम आवास, आयुष्मान भारत हो या भारतीय जनऔषधि या फिर पीएम किसान सम्मान निधि, इन सभी योजनाओं ने देशवासियों की उम्मीदों को नए पंख दिए हैं। हमने इस… pic.twitter.com/I4NFsPYBUP
— Narendra Modi (@narendramodi) June 9, 2025


