প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮শে আগস্ট জালিয়ানওয়ালাবাগ স্মারকের পুনর্নিমিত প্রাঙ্গনটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি স্মারকের সংগ্রহশালার গ্যালারিগুলিও উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রাঙ্গনটির পুনঃনির্মাণের জন্য সরকারের গৃহীত একাধিক উন্নয়নমূলক উদ্যোগও প্রদর্শন করা হবে।














