ওপেনএআই-এর সিইও মিঃ স্যাম অল্টম্যান আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের পর, প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারত এআই-তে ব্যাপক অগ্রগতি করছে এবং প্রতিভা ও উদ্ভাবনের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হয়ে উঠতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের প্রতিভাবান যুবসমাজে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যা এই রূপান্তরকারী খাতে প্রাণশক্তি যোগাবে।
এক্স-হ্যান্ডেলে স্যাম অল্টম্যানের একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেন:
"এটি সত্যিই একটি খুব ভালো বৈঠক ছিল। ভারত এআই-এর বিশ্বে বিরাট অগ্রগতি করছে। আমরা বিশ্বকে আমাদের প্রতিভাবান যুবসমাজে বিনিয়োগ করার এবং এই খাতে প্রাণশক্তি যোগানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
@OpenAI”
It was a very good meeting indeed. India is making immense strides in the world of AI. We invite the world to invest in our talented youth and add vigour to this sector.@OpenAI https://t.co/FC3IsVaX23
— Narendra Modi (@narendramodi) February 20, 2026


